হোম > জাতীয়

কওমির দাওরায়ে হাদিস সনদধারীরাও কাজি হতে পারবেন

আজকের পত্রিকা ডেস্ক­

আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: পিআইডি

এখন থেকে কওমি মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরাও নিকাহ রেজিস্ট্রার বা কাজি পদের জন্য আবেদন করতে পারবেন। এই সুযোগ তৈরির জন্য আইন মন্ত্রণালয় পুরোনো আইন সংশোধন করেছে।

আজ রোববার অন্তর্বর্তী সরকারের আইন ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল তাঁর ব্যক্তিগত ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

উপদেষ্টা আসিফ নজরুল জানান, আজ থেকে কওমি মাদ্রাসার স্বীকৃত বোর্ড থেকে দাওরায়ে হাদিস সনদধারী ব্যক্তিরাও নিকাহ রেজিস্ট্রার (কাজি) পদে আবেদন করার সুযোগ পাচ্ছেন।

এত দিন পর্যন্ত এই পদে আবেদনের সুযোগ কেবল আলিম সনদধারী ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ ছিল। আইন মন্ত্রণালয় সংশ্লিষ্ট আইন সংশোধন করার মাধ্যমে কওমি মাদ্রাসার উচ্চ ডিগ্রি অর্জনকারীদের জন্য এই গুরুত্বপূর্ণ পদটি উন্মুক্ত করে দিল। এই সংশোধনের ফলে কওমির ডিগ্রিধারীরা সরকারিভাবে স্বীকৃত এই পেশায় যুক্ত হওয়ার সুযোগ পেলেন।

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন, সম্পর্ক আরও জোরদারের প্রতিশ্রুতি

গণভোটে জিতেছে ‘হ্যাঁ’, সংখ্যা জানাল ইসি

২৯৭ আসনের ফল প্রকাশ—বিএনপি জোট ২১২, জামায়াত জোট ৭৭

বাংলাদেশ যেন আর নির্বাচনী ট্রেন থেকে বিচ্যুত না হয়: ইসি সানাউল্লাহ

সুষ্ঠু নির্বাচনের জন্য দেশকে এবং বিশাল জয় পাওয়ায় তারেক রহমানকে পাকিস্তানের অভিনন্দন

ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকবে

বিএনপি ও তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের

কে কোন আসনে বিজয়ী হয়েছেন

‘রাষ্ট্রযন্ত্র অন্তরায় না হলে সরকারি কর্মকর্তারা নিরপেক্ষ থাকতে পারে’

ভোটের হার জানতে সব আসনের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে: ইসি সচিব