হোম > জাতীয়

মেয়েদের চাকরির বয়সসীমা ২ বছর বেশি বাড়ানোর সুপারিশ যেসব কারণে

বিশেষ প্রতিবেদক, ঢাকা

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নারী ও পুরুষের জন্য কেন আলাদা আলাদা করার সুপারিশ করা হয়েছে, সেই ব্যাখ্যা দিয়েছেন এ-সংক্রান্ত কমিটির প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। ঘর-সংসার সামলে চাকরিতে নারীরা যাতে আরেকটু সুবিধা পান, সে জন্য এই সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সচিবালয়ে গতকাল সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আব্দুল মুয়ীদ চৌধুরী। তিনি জানান, সরকারি চাকরিতে প্রবেশের বয়স সবার জন্য ৩৫ বছর এবং শুধু নারীদের জন্য ৩৭ বছর করার সুপারিশ করেছে তাঁদের কমিটি।

আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, ‘মেয়েদের একটু আলাদা করে বেশি বয়স দেওয়া হয়েছে। কারণ, ছেলেদের মতো মেয়েদের ওই বয়সে পরীক্ষা দেওয়া সম্ভব হয় না। ফ্যামিলি অবলিগেশনস থাকে, বিয়ে হয়ে যায়, বাচ্চাকাচ্চা হয়। তাই তাঁরা যেন আসতে পারেন। এ ছাড়া আমাদের নারী কর্মকর্তার সংখ্যা তুলনামূলক কম। কোটা আছে, কিন্তু এখনো অতটা ফুলফিল হয় না। সে জন্য আমরা এই সুপারিশ দিয়েছি, যেন নারীরা এই সুবিধাটা পান।’

মুয়ীদ চৌধুরী বলেন, চাকরিতে প্রবেশের বয়স নির্ধারণে সরকারকে সুপারিশ দেওয়ার আগে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন তাঁরা। পার্শ্ববর্তী দেশগুলোর অবস্থানও পর্যালোচনা করেছেন। বিভিন্ন দেশে যে বয়সসীমা আছে, সেটার সঙ্গে তাঁদের সুপারিশ সংগতিপূর্ণ হয়েছে। কাজেই বাংলাদেশ পৃথিবী থেকে আলাদা কিছু নয়।

চাকরি থেকে অবসরে যাওয়ার বয়স নিয়ে কমিটি কোনো সুপারিশ করেনি জানিয়ে মুয়ীদ চৌধুরী বলেন, ‘যাদের বিষয়ে সুপারিশ করলাম, তারা চাকরি করে অবসরে আসতে অনেক সময় লাগে। এর মধ্যে অনেক কিছু চিন্তা করে সরকার সিদ্ধান্ত নিতে পারবে।’

এদিকে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করে অবিলম্বে প্রজ্ঞাপন জারির দাবিতে গতকাল শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন একদল চাকরিপ্রত্যাশী। এ বিষয়ে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

এ ছাড়া সরকারি চাকরি থেকে অবসরের বয়স ৬৫ বছর করার দাবি জানিয়েছে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। 

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

দুর্গাপূজায় গুজব ঠেকাতে ২৪ ঘণ্টা সাইবার নজরদারি টিম সক্রিয় রয়েছে: এসআরবি

গুজব ও উসকানি রোধে সতর্ক থাকার আহ্বান আনসার মহাপরিচালকের

সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি ক্রোক, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম

সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী

জাবির অধ্যাপক নাহরিন ইসলাম খান হলেন প্রধান তথ্য কমিশনার

রাজধানীর ১৩ স্থান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতায় বেঁধে দিলেন সময়

কর্ণফুলী টানেলের লোকসানের কারণ তদন্ত করবে সংসদীয় কমিটি

আজিমপুর সরকারি কোয়ার্টারে অপরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রী ক্ষুব্ধ, ২ সপ্তাহের মধ্যে বাসযোগ্য করার নির্দেশ