হোম > জাতীয়

মিডিয়া নিয়ন্ত্রণ করার ইচ্ছা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী

বাসস, ঢাকা  

আজ সোমবার সচিবালয় গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ আয়োজিত সংলাপে কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি: বাসস

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, ‘মিডিয়া তার নিজস্ব গতিতে স্বাধীনভাবে কাজ করে যাবে—এটাই প্রধানমন্ত্রীর নীতি।’

আজ সোমবার বেলা ২টায় সচিবালয় গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘মিডিয়া নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা আমাদের নেই। মিডিয়া তার নিজস্ব গতিতে স্বাধীনভাবে কাজ করে যাবে। এটি প্রধানমন্ত্রীর নীতি।’

বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বর্তমানে মিস-ইনফরমেশন (ভুলতথ্য) ও ডিস-ইনফরমেশন (অপতথ্য) নিয়ে কাজ করছি। বিশেষ করে অনলাইনে যেভাবে অপপ্রচার চালানো হচ্ছে, সেগুলো যেন আমরা সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারি। প্রকৃত তথ্য যেন জনগণের মধ্যে আসে, সে লক্ষ্যেই কাজ চলছে।’

প্রতিমন্ত্রী আরও জানান, আইপিটিভির বিদ্যমান নীতিমালাগুলো পর্যালোচনা করা হচ্ছে।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার চায় গণমাধ্যম শক্তিশালী হোক, যাতে তারা সরকারের ভুলগুলো ধরিয়ে দিতে পারে।

বিএসআরএফ সংলাপে প্রতিমন্ত্রী সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও আবাসনের বিষয়ে আশার কথা শোনান। তিনি বলেন, ‘সাংবাদিকরা সমাজের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষক। তাঁদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।’ সচিবালয় গণমাধ্যম কেন্দ্রের জরাজীর্ণ অবস্থা দ্রুত আধুনিকায়ন করার প্রতিশ্রুতিও দেন তিনি। সচিবালয় গণমাধ্যম কেন্দ্রের জরাজীর্ণ অবস্থা দ্রুত আধুনিকায়ন করার প্রতিশ্রুতিও দেন তিনি।

সরকারি ক্রোড়পত্র বণ্টন প্রক্রিয়ায় বৈষম্য দূর করার ঘোষণা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ক্রোড়পত্র বণ্টনের ক্ষেত্রে একটি নীতিমালা করা উচিত, যাতে কেউ বঞ্চিত না হয়। আমরা চাচ্ছি সবাই যেন সুষমভাবে এই সুবিধা পায় এবং কোনো নির্দিষ্ট পত্রিকা যেন বারবার সুবিধা না পায়।’

বিএসআরএফ সংলাপে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যসহ সচিবালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশকে আরও ১৮৮ মিলিয়ন ডলার সহায়তায় ইতিবাচক জাপান

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

সামুদ্রিক মাছের টেকসই ব্যবস্থাপনা জোরদারে সার্কের বৈঠক

বর্তমান সরকার আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: রাষ্ট্রপতি

দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন

সীমান্ত পাহারার চেয়েও এখন বেশি জরুরি সাইবার নিরাপত্তা: তথ্যমন্ত্রী

বাংলাদেশে ২৫ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা ভিওনের, লক্ষ্য ১০০ কোটি ডলারের এফডিআই

বনানীতে চিরনিদ্রায় শায়িত মুস্তাফা মনোয়ার

হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন