হোম > জাতীয়

প্রধানমন্ত্রী তারেকের পিএস আশরাফ রেজা ফরিদী, এপিএস মামুন শিবলী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

যুগ্ম সচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী ও সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নিজের একান্ত সচিব (পিএস) ও সহকারী একান্ত সচিব (এপিএস) পদে দুজন সরকারি কর্মকর্তাকে নিয়োগ দিয়েছেন তারেক রহমান। এ ছাড়া প্রধানমন্ত্রীর একজন প্রটোকল অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এসব পদে সরকারি কর্মকর্তাদের নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে নিজের একান্ত সচিব-১ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীকে সহকারী একান্ত সচিব-১ পদে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সিনিয়র সহকারী সচিব মো. উজ্জল হোসেন। ছবি: সংগৃহীত

অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উজ্জল হোসেনকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ পদে নিয়োগ দিয়ে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

তারেক রহমান যত দিন প্রধানমন্ত্রীর পদে থাকবেন কিংবা ওই তিনজনকে ওই সব পদে রাখার অভিপ্রায় পোষণ করবেন, তত দিন পর্যন্ত এসব নিয়োগ আদেশ কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

ভুয়া খবর স্বপ্রণোদিত তদন্ত করতে পারবে প্রেস কাউন্সিল, আইন সংশোধনের প্রস্তাব

মিনি কোল্ডস্টোরেজ প্রকল্পের কার্যক্রম অনুসন্ধানে তদন্ত কমিটি

সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব

এজলাস সংকট নিরসনে তালিকা চেয়েছে আইন মন্ত্রণালয়

মালখানা ব্যবস্থাপনায় কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

সশস্ত্র বাহিনীর বঞ্চিতদের ফের আবেদনের সুযোগ

বেসরকারি কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি চাইলেই বাতিল সম্ভব নয়: সংসদে বিদ্যুৎমন্ত্রী

পুরো চট্টগ্রাম আজ পানিতে ভাসছে: সংসদে শাহজাহান চৌধুরী

সরকারি হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি মোহাম্মদ তাহের

ভিসা নীতিমালার খসড়া চূড়ান্তে মন্ত্রিসভা কমিটি