হোম > জাতীয়

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ বন্ধের পরিপত্র জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাস পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মকাণ্ডের কারণে সব ধরনের বিদেশ সফর বন্ধের নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার অর্থ বিভাগ থেকে জারিকৃত এক পরিপত্রে এ নির্দেশনার কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শওকত উল্লাহ স্বাক্ষরিত এক পরিপত্রে বলা হয়, করোনাভাইরাস পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার এক্সপোজার ভিজিট/শিক্ষা সফর/এপিএ ও ইনোভেশনের আওতাভুক্ত ভ্রমণ এবং ওয়ার্কশপ/সেমিনারে অংশগ্রহণসহ সকল প্রকার বৈদেশিক ভ্রমণ বন্ধ থাকবে।

এতে বলা বলা হয়, এ আদেশ উন্নয়ন বাজেট ও পরিচালন বাজেট উভয় ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং অবিলম্বে কার্যকর হবে। 

অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন আজকের পত্রিকাকে বলেন, ‘এই আদেশ সব মন্ত্রণালয়কে অনুসরণ করতে হবে।’ 

যেসব সরকারি সফরের অনাপত্তি এরই মধ্যে সরকারের পক্ষে দেওয়া হয়েছে সেগুলোর বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা অবিলম্বে কার্যকর হবে। ওইগুলো বাতিল হয়ে যাবে। এখন যদি তারা আমাদের মতামত নেয়, সেটা আমরা জানিয়ে দেব।’

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় কূটনীতিককে তলব

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ