হোম > জাতীয়

রাজধানীতে রিকশাচালকের মৃত্যু: শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর শাহবাগ থানার ফুলবাড়িয়া এলাকায় রিকশাচালক মনিরুজ্জামান মনির মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামানের আদালতে নিহতের বোন নিলুফার ইয়াসমিন বাদী হয়ে এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে শাহবাগ থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এ মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি আবদুল্লাহ আল–মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ।

এ মামলার অভিযোগে বলা হয়েছে, ৫ আগস্ট রাজধানীর শাহবাগ থানার ফুলবাড়িয়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে রিকশাচালক মনিরুজ্জামান মনির মারা যান। পরবর্তী সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিযোগে আরও বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমানের উদ্দেশ্যে বেআইনিভাবে ছাত্র–জনতার মিছিলে গুলি চালায় পুলিশ এবং আওয়ামী লীগের নেতা–কর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরজিতে বর্ণিত আসামিদের নির্দেশে ও ইন্ধনে নিরীহ মিছিলকারীদের ওপর গুলি চালানো হয়। ওই গুলিতে মারা যান রিকশাচালক মনিরুজ্জামান মনির।

মামলার বাদী এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন আরজি তে। এ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলা নিয়ে ২২২টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আর মানবতাবিরোধী অভিযোগ দাখিল করা হয়েছে ১৬টি।

অস্ত্র-কাণ্ডে মন্ত্রিত্ব গেল ইশরাকের

প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন: বৈধ অস্ত্রের প্রদর্শন হলেও ব্যবস্থা নেওয়া হয় না

পূজামণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার তিন বিভাগে যাচ্ছেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ধর্মের নামে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে: রাষ্ট্রপতি

ধর্ম আলাদা হতে পারে, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

সংরক্ষিত নারী আসন: ঢাকা ২৩ আসনে প্রার্থী দিতে সাক্ষাৎকার নিলেন তারেক রহমান

ট্রাইব্যুনালে জবানবন্দি: ক্রাচে ভর দিয়ে আন্দোলনে নেতৃত্ব দেন মেসবাহ

গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি