হোম > জাতীয়

বিএনপির নির্যাতিত নেতা-কর্মীদের নামে বাজেটে বরাদ্দ দাবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

শামা ওবায়েদ। ফাইল ছবি

জুলাই যোদ্ধাদের জন্য বাজেটে বরাদ্দ রাখার প্রশংসা করে বিগত ১৭ বছরে নির্যাতিত বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের জন্যও বরাদ্দ রাখার দাবি জানিয়েছেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, গ্রামগঞ্জে বিএনপির হাজার হাজার গরিব নেতা-কর্মী দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছেন; তাঁদের কথাও বাজেটে থাকা উচিত।

আজ রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় এসব কথা বলেন শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘জুলাই যোদ্ধাদের জন্য বাজেট রাখা হয়েছে। কিন্তু ১৭ বছরে আমাদের তৃণমূলে হাজার হাজার নেতা-কর্মী, গ্রামের গরিব নেতা-কর্মীরা যাঁরা নির্যাতিত হয়েছেন, তাঁদের জন্য বাজেটে অ্যালোকেশন রাখা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ আন্দোলন-সংগ্রামে যাঁরা মামলা, হামলা, জেল-জুলুম ও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন, তাঁদের পরিবারকেও রাষ্ট্রের বিবেচনায় আনতে হবে। যাঁরা দীর্ঘ ১৭ বছর ধরে রাজপথে ছিলেন, তাঁদের ত্যাগও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি রাখে।’

মাদক ঢুকছে ১৮ জেলা দিয়ে, বড় বাজার ঢাকা

পরীক্ষায় ডিজিটাল কারসাজিতে ৫ বছরের কারাদণ্ডের বিল সংসদে

সংসদ অধিবেশনের শেষ দিকে জামায়াতের ওয়াকআউট

জামায়াতকে একাত্তর প্রশ্নে ক্ষমা চাইতে বললেন মির্জা ফখরুল

ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান উন্নয়নে বিরোধীদলীয় এমপিদের বিশেষ বরাদ্দ

ভারতের হাইকমিশনারের উচিত ছিল ক্ষমা চাওয়া: সংসদে নাহিদ ইসলাম

মুদি ও কাঁচাবাজারের কর যৌক্তিকভাবে নির্ধারণ হবে: সংসদে সাকি

কারিগরি ত্রুটি ও কয়লাসংকটে বন্ধ ২ বিদ্যুৎকেন্দ্র, দেশজুড়ে লোডশেডিংয়ের আশঙ্কা

বাংলাদেশের সামগ্রিক নদী ব্যবস্থাপনায় যা দরকার, চীন করবে: পানিসম্পদমন্ত্রী

তুরাগ থেকে উদ্ধার ৩ লাশের সঙ্গে আ.লীগের মিছিলের সম্পৃক্ততা নেই: পুলিশ