হোম > জাতীয়

দিল্লির প্রেস মিনিস্টার ফয়সালের নিয়োগ বাতিল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফয়সাল মাহমুদ। ছবি: সংগৃহীত

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদে সাংবাদিক ফয়সাল মাহমুদের নিয়োগ বাতিল করেছে সরকার। তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

২০২৪ সালের ২৪ নভেম্বর দুই বছরের চুক্তিতে প্রেস মিনিস্টার পদে নিয়োগ পেয়েছিলেন ফয়সাল। আগামী ২৩ নভেম্বর তাঁর চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

কী কারণে ফয়সালের নিয়োগ বাতিল করা হয়েছে—সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।