হোম > জাতীয়

বাংলাদেশ-ভারত সেনাপ্রধানের ভিডিও কথোপকথন, ‘পারস্পরিক স্বার্থ’ নিয়ে আলোচনা

বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদি। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদি। গতকাল বুধবার (৬ নভেম্বর) দুই দেশের ‘পারস্পরিক স্বার্থ’ নিয়ে তাঁদের মধ্যে কথোপকথন হয় বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে বাংলাদেশ ত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। তারপর এই প্রথম বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধান পর্যায়ে আলাপ হলো।

#DefenceCooperation #GeneralUpendraDwivedi, #COAS interacted with General Waker-Uz-Zaman, Chief of Army Staff, #BangladeshArmy, on Video tele call and exchanged views on issues of mutual interest including bilateral #DefenceCooperation.#IndiaBangladeshFriendship#IndianArmypic.twitter.com/DdY5Ole98e

— ADG PI - INDIAN ARMY (@adgpi) November 6, 2024
An error occurred while retrieving the Tweet. It might have been deleted.

এবিষয়ে ভারতের সেনাবাহিনীর এক্স হ্যান্ডলে এক পোস্টে বলা হয়, ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদি ভিডিও কলে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে আলাপ করেছেন। এ সময় দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তাঁরা।

ভারতের সংবাদমাধ্যম দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয়, এ বৈঠকের বিষয়ে সেনা কর্মকর্তারা কথা বলেননি। কোন প্রেক্ষাপটে তারা ভিডিও কলে যুক্ত হলেন তা নিয়ে কিছু বলতে চাননি।

কাউন্সেলিং নেই, ৫ বছরে ৬৫ পুলিশের আত্মহত্যা

পদ্মা রেললাইনে চুরির উৎসব

রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী

সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালিকে ‘গুম’: সাবেক এএসপি ফজলুর রহমান কারাগারে

তেহরানে বাঘের গালিবাফের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সাক্ষাৎ

সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালিকে গুমের ঘটনায় এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার

গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা ৪ জুলাই, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

মৎস্যজীবীদের সুবিধায় উন্মুক্ত করা হয়েছে সব জলাশয়: মৎস্য প্রতিমন্ত্রী

পেঁয়াজচাষি কাঁদছেন পচনে, দরপতনে

২০২৩ সালে ওএসএ চুক্তির ৫ প্যাট্রল বোট হস্তান্তর করল জাপান