হোম > জাতীয়

ঈদুল আজহা উপলক্ষে ৪ বন্দীর সাজা মওকুফ, মুক্তির আদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার চারজন বন্দীর সাজা মওকুফ করে তাদের মুক্তির আদেশ দিয়েছে সরকার। খুব শিগগিরই সংশ্লিষ্ট কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে কারা অধিদপ্তর।

আজ রোববার কারা অধিদপ্তরের এআইজি (প্রিজন) জান্নাতুল ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মুক্তির আদেশ পাওয়া বন্দীরা হলেন—ফরিদপুর জেলা কারাগারের কয়েদি নাঈম শিকদার, খুলনা জেলা কারাগারের কয়েদি মো. ইসলাম শেখ, রাঙামাটি জেলা কারাগারের কয়েদি পলাশ বড়ুয়া এবং চুয়াডাঙ্গা জেলা কারাগারের কয়েদি আব্দুল মালেক।

কারা অধিদপ্তর জানিয়েছে, মানবিক বিবেচনা ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ক্ষমতার আওতায় তাদের সাজা মওকুফ করা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দ্রুত সময়ের মধ্যে তাদের মুক্তি কার্যকর করা হবে।

ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে: আইএসপিআর

বাধ্যতামূলক অবসরে ‘রাতের ভোটের’ যে ৩২ ডিসি

ভোটের সময়ের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে: বাংলাদেশ মহিলা পরিষদ

সুফলসহ বন অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প ধরে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে দুদক

দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ছয় মাসে ৮৬ শিশু হত্যা, ১৭টিতে জড়িত বাবা-মা: প্রতিবেদন

জামিন আদেশ দ্রুত পাঠাতে কমিটি গঠনের নির্দেশ

সাংবাদিকতা পেশার সংজ্ঞা নির্ধারণ করা দরকার: তথ্যমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী