হোম > জাতীয়

ভোটের সময়ের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের আমলে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সময় জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব পালনকারী ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

আজ সোমবার রাতে চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁদের সরকারি চাকরি থেকে অবসর দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বর্তমানে তাঁরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োজিত ছিলেন।

সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী, কারও চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলে কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ না দিয়েই সরকার তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে।

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা অবসর-সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

বাধ্যতামূলক অবসরে ‘রাতের ভোটের’ যে ৩২ ডিসি

নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে: বাংলাদেশ মহিলা পরিষদ

সুফলসহ বন অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প ধরে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে দুদক

দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ছয় মাসে ৮৬ শিশু হত্যা, ১৭টিতে জড়িত বাবা-মা: প্রতিবেদন

জামিন আদেশ দ্রুত পাঠাতে কমিটি গঠনের নির্দেশ

সাংবাদিকতা পেশার সংজ্ঞা নির্ধারণ করা দরকার: তথ্যমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

কলকাতা উপহাইকমিশনের প্রেস সচিব হলেন মারুফা