হোম > জাতীয়

ঈদে ১০ লাখ টাকা সরকারি বরাদ্দের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

হাসনাত আবদুল্লাহ । ছবি: আজকের পত্রিকা

পবিত্র ঈদুল ফিতরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার দুস্থ জনসাধারণের জন্য সরকারি বরাদ্দের ১০ লাখ টাকা যথাযথভাবে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন এলাকার সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। উপকারভোগীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে ১০ লাখ টাকা খরচের হিসাব দিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটে ‘জবাবদিহিতা’ নামের পেজে পোস্টের মাধ্যমে এই হিসাব প্রকাশ করেন হাসনাত। এর কিছুক্ষণ পর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্টটি শেয়ার করেন তিনি।

ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে দেবিদ্বারের দুস্থ ও গরিব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য যে ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, সেটি যথাযথভাবে বিতরণ করা হয়েছে।’

‘জবাবদিহিতা’ নামের পেজে পোস্টের মাধ্যমে ঈদে সরকারি বরাদ্দের হিসাব প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ। ছবি: ফেসবুক

পোস্টে তিনি আরও জানান, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১৪৪টি ওয়ার্ডে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। তবে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য এনআইডি (জাতীয় পরিচয়পত্র) নম্বর এবং মোবাইল নম্বর ঢেকে রাখা হয়েছে। প্রশাসনিক অনুসন্ধানের জন্য যেকোনো তথ্য উন্মুক্তযোগ্য রাখা হয়েছে।

এনসিপির এই নেতা জানান, নির্ধারিত তালিকার ভিত্তিতে ১ হাজার জনকে নগদ ১ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া ৫০০ জনকে ঈদসামগ্রী সরাসরি পৌঁছে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘যেহেতু একই সঙ্গে তালিকা করা হয়েছে, সে জন্য পুরো তালিকাই উন্মুক্ত করা হলো।’

হাসনাত দাবি করেন, সহায়তা বিতরণের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হয়নি। তিনি বলেন, ‘প্রতি ওয়ার্ডের সবচেয়ে সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রশ্ন আসে যে— সব সুবিধাবঞ্চিত মানুষ কি এই বরাদ্দের আওতায় এসেছে? উত্তর হলো— না। আমাদের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে সরকার বরাদ্দ অর্থ সহায়তার আওতায় এসেছে মাত্র ১০০০ জন। আর ব্যক্তি উদ্যোগে আয়োজিত ঈদসামগ্রীর আওতায় এসেছে ৫০০ জন। সুতরাং আপনার এলাকায় কোনো না কোনো সুবিধাবঞ্চিত মানুষ অবশ্যই বাকি থাকবে।’

দুদক আইন: কমিশনশূন্যতায়ও দুদক ‘সচল’ রাখতে আইন সংশোধন হচ্ছে

প্রতিবন্ধী ব্যক্তিদের বাইরে রেখে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: সমাজকল্যাণমন্ত্রী

মোবাইল টাওয়ারের বিকিরণে ‘ক্ষয়ক্ষতির’ প্রতিবেদন জমা দিতে নির্দেশ

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা

মানবতাবিরোধী অপরাধ: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের ‘কিউআর কোড রিডার’ ফেরত চাইল ইসি

একনেকে ৩৪ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজসহ ৯ প্রকল্প অনুমোদন

নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের আরও ৯৬ বঞ্চিত প্রার্থী

এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, মোটরসাইকেলেই ২৮ শতাংশ: যাত্রী কল্যাণ সমিতি

১৫ হাজার টিকিট কাটতে আধা ঘণ্টায় ৬০ লাখ হিট