হোম > জাতীয়

দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ৮ জনের মধ্যে বাংলাদেশি ২, হাসপাতালে চিকিৎসাধীন

বিশেষ প্রতিনিধি, ঢাকা

সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলার ঘটনায় দুই বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে হামলার পর হতাহতদের বিষয়ে প্রাথমিক প্রতিবেদনে বাংলাদেশিদের আহত হওয়ার তথ্য জানা যায়নি।

বর্তমানে আহত দুই বাংলাদেশি দাম্মামের সৌদি জার্মান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের শারীরিক অবস্থা ভালো এবং আগামীকাল শুক্রবার হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আহত দুই বাংলাদেশি হলেন সজল চন্দ্র দাস ও মোহাম্মদ আব্দুর রহিম। ঘটনার সময় গরম ও ধোঁয়ার কারণে তাঁরা জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। তবে তাঁদের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ দূতাবাসের একজন প্রতিনিধি হাসপাতালে গিয়ে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় দুই বাংলাদেশি দূতাবাস প্রতিনিধির সঙ্গে কথা বলেন। বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা ভালো বলে জানানো হয়েছে।

আহত সজল চন্দ্র দাসের বাড়ি কুমিল্লা জেলার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর গ্রামে। তাঁর বাবার নাম অনুকূল চন্দ্র দাস। অন্যদিকে মোহাম্মদ আব্দুর রহিমের বাড়ি নোয়াখালী সদর থানার গোবিগল্লপপুর গ্রামে। তাঁর বাবার নাম সিরাজুল হক।

আহত বাংলাদেশিদের চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে বাংলাদেশ দূতাবাস খোঁজখবর রাখছে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার খাদ্য কারখানায় বাংলাদেশিদের কাজের সুযোগ

ক্ষুধামুক্তির লড়াইয়ে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন

ইউরোস্ট্যাটের আগস্ট প্রতিবেদন: উদ্বেগ বাড়াচ্ছে ইইউর বাজার

‎সড়ক নিরাপত্তা: নিরীক্ষা থাকলেও নেই বাস্তবায়নের তদারকি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কূটনৈতিক মিশনের ভূমিকা পর্যালোচনার দাবি এইচআরএফবির

কক্সবাজারে ৩ পর্যটকের মৃত্যু, মৃত দুজন ও নিখোঁজ একজনের পরিচয় মিলেছে

লাইনচ্যুত কর্ণফুলী কমিউটার: না জানিয়ে লাইন মেরামত করায় প্রকৌশলী বরখাস্ত

সব ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির