মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাতে প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর জন্য শুভ কামনা জানিয়ে এক পোস্ট করেছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, ‘আমি মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করে দোয়া করছি। আল্লাহ তাঁকে স্থায়ী সুস্থতা ও শক্তি দান করুন। আমাদের দেশের একজন অত্যন্ত মূল্যবান এই বন্ধুর প্রতি বাংলাদেশিরা আমার সঙ্গে একাত্ম হয়ে তাঁদের উষ্ণ শুভেচ্ছা জ্ঞাপন করছে।’