হোম > জাতীয়

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

পুলিশ সদর দপ্তর। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদের আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আজ সোমবার পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (বর্তমানে নৌপুলিশে পদায়নের আদেশপ্রাপ্ত) শেখ মো. সেলিমকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমানকে নরসিংদী জেলা পুলিশে এবং সিএমপির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলামকে চট্টগ্রাম জেলা পুলিশে বদলি করা হয়েছে।

এ ছাড়া র‌্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) স্বপ্না বেগমকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি), মাদারীপুর জেলার সহকারী পুলিশ সুপার (অপস) বিমল চন্দ্র বর্মনকে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ সার্কেলে এবং ফরিদপুরের মধুখালী সার্কেলের এএসপি মো. আজম খানকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জামাল উদ্দিন চৌধুরীকে কক্সবাজারের মহেশখালী সার্কেলে এবং শিল্পাঞ্চল পুলিশের এএসপি এস এম মাসুদুজ্জামানকে ফরিদপুরের মধুখালী সার্কেলে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ১৭ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব অর্পণ করতে হবে। অন্যথায় ১৮ আগস্ট থেকে তাদের

তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হবে।

বিদেশি কোম্পানির শ্রমিকদের কল্যাণ তহবিল-সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশ

নিয়োগের ৪ দিনের মাথায় এক সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান

সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগ করতে পারবেন মা-বাবা

গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইনের খসড়া অনুমোদন

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালালে কঠোর ব্যবস্থা: মন্ত্রণালয়

শেখ হাসিনা যেন ভারত থেকে রাজনৈতিক বক্তব্য না দেন: হাইকমিশনারকে হুমায়ুন কবির

পাসপোর্ট ও কনস্যুলার সেবার মানোন্নয়নে কুয়েতে দূতাবাসের মাসিক গণশুনানি ৯ আগস্ট

সাবেক এমপি মনিরুলসহ চারজনকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

১০টি এয়ারবাস কিনতে আগস্টেই চুক্তি করতে প্রস্তুত বিমান