হোম > জাতীয়

বাংলাদেশে শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানে জাতিসংঘের আহ্বান অব্যাহত থাকবে

বাংলাদেশে শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে সামর্থ্য অনুযায়ী সবকিছু করতে সরকার ও রাজনৈতিক দলসহ সকল অংশীজনের প্রতি আহ্বান জানানো অব্যাহত রাখবে জাতিসংঘ। 

আগামী ৭ জানুয়ারি ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গতকাল সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা বলেন। 

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, ‘শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে যা যা করা সম্ভব তা করতে, সব অংশীজন, সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো আমরা অব্যাহত রাখব।’

এর আগে এক সাংবাদিক তাঁর উদ্দেশ্যে বলেন, বিরোধীদের ওপর সাঁড়াশি অভিযানের মধ্যে আগামী ৭ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। ... রাজনৈতিক সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তাও প্রত্যাখ্যান করেছে সরকার। 

এমন প্রেক্ষাপটে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জাতিসংঘ মহাসচিব কী পদক্ষেপ নেবেন, তা চাওয়া হয়। 

জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র যে অবস্থান তুলে ধরেছেন, তা আন্তর্জাতিক সংস্থাটির সাধারণ অবস্থান।

এই সময়ে আমাদের আধুনিক চলচ্চিত্র নির্মাণ করতে হবে: তথ্যমন্ত্রী

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার, হুঁশিয়ারি দিয়ে প্রত্যাহার বিদ্যুৎ বিভাগের

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উদ্‌যাপন উপলক্ষে জাতীয় কর্মসূচি

জুলাইয়ে নির্যাতন ও হয়রানির শিকার ৫৫ সাংবাদিক: এইচআরএসএস

বিরোধী দলকে সঙ্গে নিয়ে রাজনৈতিক সংকটের সমাধান: মির্জা ফখরুল

কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পে ২৫৫ জনকে বিনা মূল্যে চিকিৎসাসেবা

বিদেশি কোম্পানির শ্রমিকদের কল্যাণ তহবিল-সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশ

নিয়োগের ৪ দিনের মাথায় এক সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান

সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগ করতে পারবেন মা-বাবা