হোম > জাতীয়

কৃষিকে কেবল জীবিকা নয়, লাভজনক খাত হিসেবে প্রতিষ্ঠার তাগিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খামারবাড়িতে কৃষি তথ্য সার্ভিস মিলনায়তনে ‘কৃষি রূপান্তরের বাংলাদেশ’ শীর্ষক সেমিনার। ছবি: আজকের পত্রিকা

কৃষিকে কেবল জীবিকার মাধ্যম হিসেবে নয়, বরং একটি লাভজনক বাণিজ্যিক খাত হিসেবে প্রতিষ্ঠা করার তাগিদ দিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসিন। তিনি বলেন, ‘বাংলাদেশের কৃষি খাতকে সনাতন ধারা থেকে বের করে আধুনিক ও লাভজনক খাতে রূপান্তর করতে হবে।’

আজ রোববার রাজধানীর খামারবাড়িতে কৃষি তথ্য সার্ভিস মিলনায়তনে ‘কৃষি রূপান্তরের বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষি খাতে তরুণ উদ্যোক্তা তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে মো. ইয়াসিন বলেন, ‘কৃষিতে তরুণ উদ্যোক্তা সৃষ্টি এবং আধুনিক বাজারজাতকরণ-সংক্রান্ত তথ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বর্তমান বৈশ্বিক ও দেশীয় প্রেক্ষাপটে কৃষিকে কেবল জীবিকার মাধ্যম হিসেবে সীমাবদ্ধ না রেখে একটি লাভজনক বাণিজ্যিক খাত হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।’

সেমিনারে আরও বক্তব্য দেন কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মো. মসীহুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক রওশন আলম এবং কৃষি বিপণন অধিদপ্তরের কম্পোনেন্ট পরিচালক মোহাম্মদ রাজু আহমেদ প্রমুখ।

দুর্গাপূজায় স্পিকার হাফিজ উদ্দিনের শুভেচ্ছাবার্তা

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার

পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকে সুন্দর করা সম্ভব: প্রধানমন্ত্রী

মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে ডিও লেটার দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৯: কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের শোক

বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি

সবার তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে কমিশন: নাহরিন ইসলাম

বাংলাদেশে রাজনৈতিক পরিবেশ ও মতপ্রকাশের স্বাধীনতায় উন্নতি, সীমিত সংস্কারে উদ্বেগ: যুক্তরাজ্য সরকারের প্রতিবেদন

আধুনিক প্রযুক্তি ও সশস্ত্র বাহিনীর সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী