হোম > জাতীয়

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার দাবির সঙ্গে বাংলাদেশের পূর্ণ সমর্থন আছে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চিফ প্রসিকিউটর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির যে দাবি জানিয়েছেন, তাতে বাংলাদেশের পূর্ণ সমর্থন আছে। আজ শুক্রবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘বিশ্বশান্তি ও ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি স্বীকৃতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা বলেছেন।

বাংলাদেশ স্বাধীনতা পরিষদ ও সাপ্তাহিক গণবাংলা অনুষ্ঠানটি আয়োজন করে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী এখন মানবতার শত্রুতে পরিণত হয়েছেন। তিনি (নেতানিয়াহু) এত দূর গিয়েছেন যে যুক্তরাষ্ট্রের কথাও শুনছেন না। 

হাছান মাহমুদ বলেন, ‘বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিন রাষ্ট্র গঠন জরুরি। ইসরায়েলি বাহিনী নির্বিচারে গুলি করছে। মানুষ হত্যা করছে। বিশ্বের সবখানের জনগণ এখন ফিলিস্তিনের পক্ষে। তবে জাতিসংঘে যখন এ ইস্যু তোলা হয়, তখন কোনো কোনো দেশ ভেটো দেয়। এটি অত্যন্ত দুঃখজনক।’

সভায় প্রধান আলোচক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেন, বাংলাদেশের অবস্থান ফিলিস্তিনের পক্ষে। বাংলাদেশ ইসরায়েলের নৃশংসতার জন্য সব সময় নিন্দা জানিয়ে আসছে। ইসরায়েল বাংলাদেশকে স্বীকৃতি দিলেও বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছিল। 

ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান খুব স্পষ্ট জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ দ্বিরাষ্ট্রীয় সমাধান চায়। আল–আকসার সঙ্গে মুসলমানদের আবেগ জড়িত। তাই সেখানে মুসলমানদের আলাদা ভূখণ্ড, দেশ ও পতাকা চাই। এ বিষয়ে বাংলাদেশের সব সমর্থন ও সহযোগিতা থাকবে।’ 

আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য মশিউর রহমান সভায় সভাপতিত্ব করেন।

কমিশন না থাকায় কাজে অচলাবস্থা

১৯ বছর পর চাকরি ফিরে পেলেন পুলিশের ৩৩০ এসআই ও সার্জেন্ট

ঈদযাত্রা: ছুটির শুরুতে স্টেশন-বন্দরে ভিড়

ঈদযাত্রায় নিরাপত্তা বিঘ্ন হয়—এমন কোনো চ্যালেঞ্জ নেই: নৌপরিবহনমন্ত্রী

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫ বছরে দেশের ক্ষতি হয়েছে ২১ হাজার কোটি, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী

ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শনে সেনাবাহিনীর প্রশিক্ষণ দল

সাবেক এমপি শেখর ও স্ত্রীর নামে দুদকের অভিযোগপত্র অনুমোদন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনওডিসি প্রধানের বৈঠক, পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে সহযোগিতার আশ্বাস

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি আবদুর রহমান সানী