হোম > জাতীয়

প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: আজকের পত্রিকা

দৈনিক আজকের পত্রিকায় গত ২৫ নভেম্বর ‘স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে: কাস্টমস কর্মকর্তা আলী রেজার বিচার শুরু’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন খুলনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপকমিশনার আলী রেজা হায়দার। আইনজীবীর মাধ্যমে পাঠানো লিগ্যাল নোটিশে তিনি অভিযোগ করেছেন, তাঁর কোনো বক্তব্য গ্রহণ না করে এবং সঠিক তথ্য অনুসন্ধান না করেই একতরফাভাবে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এতে করে সাধারণ জনগণ এবং কর্মস্থলে তাঁর সম্মান চরমভাবে ক্ষুণ্ন হয়েছে।

আলী রেজা লিগ্যাল নোটিশে আরও অভিযোগ করেছেন, মামলা বিচারাধীন থাকা অবস্থায় সংবাদমাধ্যমে একপাক্ষিক বিকৃত ও অসত্য খবর প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদকের বক্তব্য

এটি কোনো অনুসন্ধানী প্রতিবেদন নয়। আদালতে বিচারাধীন মামলার একটি নিয়মিত প্রতিবেদন। প্রতিবেদনে উল্লেখিত তথ্য মামলার অভিযোগ থেকে হুবহু তুলে ধরা হয়েছে। প্রতিবেদকের কোনো নিজস্ব মন্তব্য এতে যুক্ত করা হয়নি।

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

৩৪ বিচারককে বদলি

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

ফজলুল হকের মৃত্যুতে দেশ একজন প্রখ্যাত শিক্ষাবিদ ও লেখককে হারাল: প্রধানমন্ত্রী

২৭তম বিসিএস: বঞ্চিত আরও ৭৮ জনকে নিয়োগ

সালমান শাহর লাশ উত্তোলনে ম্যাজিস্ট্রেট নিয়োগ

৪ মাস পর আবার চালু সিলেট–ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট

৬ রেঞ্জ ডিআইজি ও ৩ এসপির রদবদল

দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর