হোম > জাতীয়

বেনজীরের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা নেই: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিদেশ ভ্রমণের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। তিনি যেকোনো দেশে যেতে পারেন। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা বলেন। 

হাছান মাহমুদ বলেন, তাঁর (বেনজীর) দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। আদালতও দেননি। দুদকও দেয়নি। কারও ওপর যখন দেশত্যাগে নিষেধাজ্ঞা না থাকে, তিনি যেকোনো জায়গায় যেতেই পারেন। 

সম্পদের হিসাবের বিষয়ে কথা বলতে বেনজীর আহমেদকে ৬ জুন ও তাঁর পরিবারের সদস্যদের ৯ জুন ডেকেছে দুর্নীতি দমন কমিশন। 

সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, বেনজীর আহমেদ সিঙ্গাপুর যেতে সপরিবারে গত ৪ মে ঢাকা ছেড়েছেন। 

৬ জুন তাঁর দুদকে হাজির হওয়ার বিষয়ে কোনো তথ্য আছে কি না, এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘৬ জুন তিনি হাজির হচ্ছেন কি হচ্ছেন না, সেটা দেখার বিষয়। নাকি তিনি সময় নিচ্ছেন।’ 

বেনজীর ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ আওয়ামী লীগ সরকারের তৈরি, বিরোধী বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, সরকারের হাত না থাকায় দুদক ও আদালত অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে স্বাধীনভাবে কাজ করছে। এর ফলে বিষয়গুলো উঠে এসেছে। এটা তো অন্য কেউ তুলে আনেনি। সরকার এ ব্যাপারে অত্যন্ত স্বচ্ছ। 

মালয়েশিয়াগামী কর্মী প্রসঙ্গ
দেশের প্রায় ১৭ হাজার কর্মীর মালয়েশিয়া যেতে না পারায় কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৩১ মের মধ্যে কর্মীদের মালয়েশিয়া প্রবেশের যে সময়সীমা নির্ধারিত ছিল, তা কিছুদিন বাড়ানোর জন্য দেশটির সরকারের সঙ্গে আলোচনা চলছে। এর বাইরে কর্মীরা কাদের গাফিলতির জন্য দেশটিতে যেতে পারলেন না, তা তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

যেই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন, তাঁর ভাষণ নিয়ে স্ববিরোধিতা কেন: স্বরাষ্ট্রমন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আযম খানের, দায়িত্ব বাড়ল প্রতিমন্ত্রী হেলালের

শুনেছি, আদালতের রায় আসত গণভবন থেকে: প্রতিমন্ত্রী নুর

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সেনাবাহিনীর ইফতার

পেট্রল-অকটেনের রেশনিং দ্রুত প্রত্যাহারের দাবি ব্যবসায়ীদের

আরসিইউতে পুলিশ-ছাত্রলীগ অস্ত্রসহ ঢুকে আহতদের গালিগালাজ করে: ট্রাইব্যুনালে সাক্ষী

কোথাও তেল নেই, কোথাও দীর্ঘ অপেক্ষা

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আরও ৯ প্রার্থী

জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

মধ্যপ্রাচ্যের সংকটে ঢাকায় বাতিল ৪২২ আন্তর্জাতিক ফ্লাইট