হোম > জাতীয়

চট্টগ্রাম-কক্সবাজার রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ: রেল মন্ত্রণালয়

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

আজ রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

রেলপথ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলী হাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী শমসেরপাড়া এলাকায় প্রায় ৫০০ মিটার রেললাইন দেড় থেকে দুই ফুট পানির নিচে তলিয়ে গেছে। গতকাল মঙ্গলবার থেকেই ওই অংশে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

এ পরিস্থিতিতে গতকাল ঢাকা থেকে ছেড়ে যাওয়া পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে আর যাত্রা করেনি। ট্রেনটি আজ বিকেল ৪টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ফিরে যাবে।

রেলওয়ে জানিয়েছে, পানি নেমে যাওয়ার পর রেললাইন পরিদর্শন করে নিরাপদ মনে হলে পুনরায় চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল শুরু করা হবে।

এ ছাড়া আকস্মিকভাবে যাত্রা বন্ধ হয়ে যাওয়ায় পথে আটকে পড়া যাত্রীদের ট্রেনে ঢাকায় ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হয়েছে। যাঁরা ভ্রমণ বাতিল করতে চান, তাঁরা সংশ্লিষ্ট স্টেশনের কাউন্টার থেকে টিকিটের মূল্য ফেরত নিতে পারবেন। স্থগিত হওয়া অন্যান্য যাত্রার টিকিটের মূল্যও একইভাবে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে রেলওয়ে।

এদিকে রেললাইন নিমজ্জিত হওয়ার পর আজ সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি রেল চলাচলের সার্বিক পরিস্থিতি, যাত্রীসেবা ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

স্থানীয় নির্বাচনে ভোট দিতে পুরুষ গড়ে ৪৮ সেকেন্ড ও নারী ৫৮ সেকেন্ড পাবেন

চট্টগ্রাম-২: সন্ধ্যা ৭টায় শপথ নিচ্ছেন সারোয়ার আলমগীর

কয়েক দিনে পাহাড়ধসে ৩০ জন মারা গেছে: সংসদে ত্রাণমন্ত্রী

খাদ্যপণ্যে ভেজাল থাকলেও মাদকে ভেজাল থাকে না: সংসদে জামায়াতের এমপি সাবিকুন্নাহার

মধ্যপ্রাচ্য থেকে ১৮৬ জনকে ফেরানো হয়েছে, রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিহত ৪: সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী

খেলতে, বাড়িতে ও ওমরাহ পালনে গিয়ে নিখোঁজ, ৩ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা

চূড়ান্ত ভোটার তালিকা কবে প্রকাশ হবে, জানাল ইসি

‘আমার কথায় ছেলে বিসিবি থেকে পদত্যাগ করেছে, তা কেউ হাইলাইট করে না’

১১ কোটি নাগরিকের তথ্য ফাঁস: ইসি ও বিসিসির নথি চেয়ে দুদকের চিঠি