হোম > জাতীয়

প্রক্সি পরীক্ষায় চাকরি: ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাসহ ৩ জন গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়ানো এবং প্রতারণার মাধ্যমে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে ৪৫তম বিসিএসে সমবায় ক্যাডারে সুপারিশপ্রাপ্ত একজনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তে একটি সংঘবদ্ধ জালিয়াত চক্র অর্থের বিনিময়ে প্রক্সি পরীক্ষার্থী সরবরাহ করে দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রতারণা করে আসছিল বলে জানিয়েছে সংস্থাটি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নুরন্নবী (৫৫), মো. সোহেল (৪০) ও জুলফিকার আলী ওরফে রায়হান (২৯)। নুরন্নবী ও সোহেল চট্টগ্রামের আগ্রাবাদে কর অঞ্চল-২-এর বিভাগীয় কর কমিশনারের কার্যালয়ে অফিস সহায়ক হিসেবে কর্মরত। আর জুলফিকার আলী বর্তমানে মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে জুনিয়র সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত এবং সম্প্রতি ৪৫তম বিসিএসে সমবায় ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

সিআইডি জানিয়েছে, এ মামলায় এ পর্যন্ত ছয়জন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানিয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন কর অঞ্চল-নোয়াখালীর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার সময় প্রক্সি পরীক্ষার বিষয়টি ধরা পড়ে। গত ৫ জুন নোয়াখালীর তিনটি কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষে প্রাথমিকভাবে ১১২ জনকে নির্বাচিত করা হয়।

২১ জুন নির্বাচিত প্রার্থীরা যোগদানের জন্য কাগজপত্র জমা দিতে এলে কয়েকজনের আবেদনপত্রের হাতের লেখা ও মৌখিক পরীক্ষার সময় পূরণ করা চেকলিস্টের লেখার মধ্যে অসংগতি ধরা পড়ে। পুনরায় একই লেখা লিখতে দিলে অমিল আরও স্পষ্ট হয়। পরে জিজ্ঞাসাবাদে কয়েকজন স্বীকার করেন, লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় তাঁদের পরিবর্তে অন্য ব্যক্তি অংশ নিয়েছিলেন।

এ ঘটনায় ২২ জুন নোয়াখালীর সুধারাম মডেল থানায় প্রতারণা, জালিয়াতি ও সহযোগিতার অভিযোগে মামলা হয়। শুরু থেকেই মামলাটির ছায়াতদন্ত করে সিআইডির নোয়াখালী জেলা ইউনিট। পরে মামলার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করা হয়। তদন্তে সিআইডি জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র অর্থের বিনিময়ে প্রক্সি পরীক্ষার্থী সরবরাহ করে বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করে আসছিল।

এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার চট্টগ্রামের আগ্রাবাদে কর অঞ্চল-২ কার্যালয় থেকে নুরন্নবী ও সোহেলকে এবং কক্সবাজারের মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এলাকা থেকে ঢাকায় পালানোর সময় জুলফিকার আলীকে গ্রেপ্তার করা হয়।

জুলাইয়ে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতন বেড়েছে দ্বিগুণ: এমএসএফের প্রতিবেদন

নতুন কুঁড়ি চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরির আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর

নাগরিক সেবার কার্যক্রম দেখতে ঢাকার সড়কে প্রধানমন্ত্রী

একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে: মির্জা ফখরুল

পশুরোগ নিয়ন্ত্রণে সার্ক দেশগুলোর যৌথ উদ্যোগ

বাংলাদেশ এখন ভ্রমণের জন্য নিরাপদ: ট্রাম্পের বিশেষ দূত

বাংলাদেশকে আমিরাতের প্রেসিডেন্টের ধন্যবাদ, শিগগির ঢাকা সফরের আগ্রহ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হবে: ট্রাম্পের বিশেষ দূত

আরব আমিরাতে বাতিল হচ্ছে বাংলাদেশিদের ভিসা, যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এআই ব্যবহারে সরকারি গোপন তথ্য ফাঁস হচ্ছে কি না, সতর্ক থাকার আহ্বান