হোম > জাতীয়

ইসকন নেতা চিন্ময় দাস শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী। ছবি: সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিশিষ্ট নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা ডিবি। ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ডিবি সূত্র জানিয়েছে, চিন্ময় দাসকে আজ সোমবার দুপুরে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তিনি শান্ত ছিলেন এবং ডিবি কর্মকর্তাদের সঙ্গে কোনো ধরনের বিরোধ করেননি।

ডিবি সূত্রে আরও জানা গেছে, চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুরসহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের ৮ দফা দাবি নিয়ে বেশ কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। গত ৩০ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়।

মো. ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এ মামলা হয়। মামলার পরই দুজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ।

৫ দফা দাবিতে কাল থেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট

সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ড, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

সরকারি কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ

প্রথম দিন বঙ্গভবনে যা করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

শিক্ষার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, যা বলছে বিএসটিআই

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ১৬ আসামির ডেথ রেফারেন্স শুনানি শুরু

গ্যাস-সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন তারেক রহমান

লাম্পি স্কিন ডিজিজ নিয়ন্ত্রণে শ্রীলঙ্কায় সার্কের আঞ্চলিক প্রশিক্ষণ কর্মসূচি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান প্রতিনিধিদলের সাক্ষাৎ, বিনিয়োগ বাড়ানোর আহ্বান