হোম > জাতীয়

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চেতনায় গড়া হবে সমৃদ্ধ বাংলাদেশ: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাজার বধ্যভূমিতে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ ও ওয়াসিম আকরামসহ জুলাই গণ-অভ্যুত্থানের সব শহীদের চেতনাকে ধারণ করে আগামী দিনে একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

​আজ বৃহস্পতিবার সকাল ৬টা ১ মিনিটে রায়েরবাজার বধ্যভূমিতে জুলাই শহীদ গণকবরে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত শেষে সাংবাদিকদের সামনে মন্ত্রী এ প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী আহমেদ আযম খান বলেন, ‘আজকের এই দিনে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রথম শাহাদতবরণ করেন আমাদের রংপুরের কৃতী সন্তান আবু সাঈদ এবং চট্টগ্রামের কৃতী সন্তান ওয়াসিম আকরাম। ফ্যাসিবাদী সরকারের বুলেটে যখন তাঁদের বুক ঝাঁজরা করে দেওয়া হয়েছিল। তারপর থেকেই এই আন্দোলন এক সর্বাত্মক ও ব্যাপক রূপ লাভ করে। যার ফলশ্রুতিতে গত ৫ আগস্ট পুরো জাতির অংশগ্রহণে আমরা চূড়ান্ত সফলতা লাভ করি এবং ফ্যাসিবাদের পতন ঘটে।’

​তিনি আরও বলেন, ‘আজকের এই দিনটিকে আমরা যুগ যুগ ধরে স্মরণ করব। ১৬ জুলাইসহ পুরো জুলাই গণ-অভ্যুত্থান আমাদের আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশকে সমৃদ্ধ করার মূল প্রেরণা। এই চেতনায় উদ্বুদ্ধ হয়েই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার একটি নির্বাচিত ও জনগণের প্রতিনিধিত্বশীল সরকার হিসেবে যাত্রা শুরু করেছে। ইনশা আল্লাহ, বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় ভর করে আমরা একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব।’

​শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশের সর্বস্তরের মানুষকে এই গণতান্ত্রিক অগ্রযাত্রায় শামিল হওয়ার আহ্বান জানান।

জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর আটক

জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার

বন্যায় সর্বস্বান্ত কৃষকেরা: ৬ জেলায় ৪০ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি

নবম পে স্কেল: বেতনের গেজেট আগস্টে

আলোচনা ছাড়াই ২৮ মিনিটে পাস ‘ইনভেস্টমেন্ট বাংলাদেশ বিল’

পৃষ্ঠপোষকতা না দিলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে: সংসদে বিরোধীদলীয় নেতা

কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় একটি সড়কের নামকরণ হবে: সংসদে প্রধানমন্ত্রী

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় আসকের নিন্দা

৬ মাসে মব সহিংসতায় নিহত ১৩৩: এইচআরএসএস