হোম > জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনওডিসি প্রধানের বৈঠক, পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে সহযোগিতার আশ্বাস

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

অস্ট্রিয়ার ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও জাতিসংঘ মাদক ও অপরাধ বিষয়ক সংস্থার (ইউএনওডিসি) নির্বাহী পরিচালক জন ব্রান্ডোলিনোর বৈঠকের একটি মুহূর্ত। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মাদক ও অপরাধ বিষয়ক সংস্থার (ইউএনওডিসি) নির্বাহী পরিচালক জন ব্রান্ডোলিনো। এ সময় ইউএনওডিসি প্রধান স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

অস্ট্রিয়ার ভিয়েনায় চলমান ‘গ্লোবাল ফ্রড সামিট’-এর ফাঁকে আজ সোমবার স্থানীয় সময় বিকেলে ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারের ‘এম-বিল্ডিং’-এর কনফারেন্স রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী মাদক নিয়ন্ত্রণ, মানবপাচার রোধ, মানি লন্ডারিং এবং সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশে ইউএনওডিসির দীর্ঘদিনের কারিগরি ও কৌশলগত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, অপরাধের বৈশ্বিক পরিবর্তনশীল প্রেক্ষাপটে ইউএনওডিসি বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত অংশীদার।

স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে বাংলাদেশ পুলিশের দক্ষতা বৃদ্ধিতে ইউএনওডিসির বিশেষ অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, নির্বাচনের সময় দেশের ৮৯ জন পুলিশ সুপার (এসপি) এবং ৫৭৪ জন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিশেষ প্রশিক্ষণ প্রদান এবং নির্বাচনী আইন সংবলিত হ্যান্ডবুক তৈরিতে ইউএনওডিসির ভূমিকা আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর প্রভাব ফেলেছে।

বৈঠকে মন্ত্রী বর্তমান সরকারের গৃহীত ব্যাপকভিত্তিক ‘পুলিশ সংস্কার’ কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি এই সংস্কার প্রক্রিয়াকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ইউএনওডিসির কারিগরি সহায়তা, নীতি-নির্ধারণী পরামর্শ এবং বৈশ্বিক অভিজ্ঞতার সমন্বয় ঘটানোর আহ্বান জানান। তিনি বলেন, একটি আধুনিক, পেশাদার এবং জনবান্ধব পুলিশ বাহিনী গঠন করা বর্তমান সরকারের শীর্ষ অগ্রাধিকার।

ইউএনওডিসির নির্বাহী পরিচালক বাংলাদেশের নিরাপত্তা খাতের আধুনিকায়ন এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন।

বৈঠকে ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আগস্টেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ

কড়াইল বস্তিসহ ৫৮ স্থানে নির্মাণ করা হবে ১ লাখ সাশ্রয়ী ফ্ল্যাট: সংসদে মন্ত্রী

এত ব্যাংকের দরকার নেই বাংলাদেশে: মাহবুব উদ্দিন খোকন

বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডে ঝুলে আছে ৬৭ হাজার আবেদন: সংসদে শিক্ষামন্ত্রী

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসোতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও দুজনকে হত্যা: তিন পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করা হোক: সংসদে মাহবুব উদ্দিন খোকন

৫ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ

১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালু করবে চীন: বিডা চেয়ারম্যান