হোম > জাতীয়

বইমেলার স্টলে হট্টগোলের তীব্র নিন্দা প্রধান উপদেষ্টার

আজকের পত্রিকা ডেস্ক­

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

অমর একুশে বইমেলার একটি স্টলে বাগ্‌বিতণ্ডা-হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ ধরনের বিশৃঙ্খল আচরণ বাংলাদেশে নাগরিকের অধিকার এবং দেশের আইন—উভয়ের প্রতিই অবজ্ঞা প্রদর্শন করে।

সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লেখিকা তসলিমা নাসরিনের বই ‘চুম্বন’ রাখা নিয়ে সোমবার সন্ধ্যায় বইমেলায় সব্যসাচীর স্টলে হামলা করা হয়।

বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, একুশে বইমেলা এ দেশের লেখক ও পাঠকদের প্রাণের মেলা। এ দেশের সাহিত্যিক, প্রাবন্ধিক, চিন্তক, শিক্ষক-শিক্ষার্থীসহ সকল শ্রেণি-পেশা-বয়সের মানুষের মিলনস্থল। বইমেলায় এই ধরনের অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের উন্মুক্ত সাংস্কৃতিক চর্চাকে ক্ষুণ্ন করে, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহীদদের মর্যাদার প্রতি অবমাননা প্রদর্শন করে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার পুলিশ এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষকে ঘটনাটি তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছে। মেলায় নিরাপত্তা জোরদার করতে এবং এই তাৎপর্যপূর্ণ স্থানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে পুলিশকে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকে দেশে যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

ভুয়া খবর স্বপ্রণোদিত তদন্ত করতে পারবে প্রেস কাউন্সিল, আইন সংশোধনের প্রস্তাব

মিনি কোল্ডস্টোরেজ প্রকল্পের কার্যক্রম অনুসন্ধানে তদন্ত কমিটি

সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব

এজলাস সংকট নিরসনে তালিকা চেয়েছে আইন মন্ত্রণালয়

মালখানা ব্যবস্থাপনায় কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

সশস্ত্র বাহিনীর বঞ্চিতদের ফের আবেদনের সুযোগ

বেসরকারি কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি চাইলেই বাতিল সম্ভব নয়: সংসদে বিদ্যুৎমন্ত্রী

পুরো চট্টগ্রাম আজ পানিতে ভাসছে: সংসদে শাহজাহান চৌধুরী

সরকারি হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি মোহাম্মদ তাহের

ভিসা নীতিমালার খসড়া চূড়ান্তে মন্ত্রিসভা কমিটি