হোম > জাতীয়

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান

বাসস  

তারেক রহমান। ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য রাষ্ট্রীয় সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। তিনি প্রথমে কোন দেশ সফর করবেন, সেটিও নির্ধারিত হয়নি।

গতকাল বুধবার রাতে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

সম্প্রতি এ বিষয়ে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী প্রথমেই ভারত সফর করবেন।

এ প্রসঙ্গে আতিকুর রহমান রুমন বলেন, এসব তথ্য ভিত্তিহীন এবং এর কোনো সত্যতা নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিভ্রান্তি সৃষ্টি করতে এমন গুজব না ছড়ানোরও অনুরোধ করেন।

আতিকুর রহমান রুমন আরও বলেন, সরকারি সূত্র থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হলে তা যথাসময়ে জানানো হবে।

গণপরিবহনের ডিজিটাল ডিসপ্লেতে ভাড়া প্রদর্শন করা হবে: সড়কমন্ত্রী

বিরোধী দলের আপত্তির মুখেই জাতীয় সংসদে দুটি বিল পাস

আবু সাঈদ হত্যা মামলা: ২ আসামির মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

পর্যটন সম্পর্ক উন্নয়নে ঢাকায় শ্রীলঙ্কার বিটুবি রোড শো

বগুড়া-৬ আসনের নির্বাচনী এলাকায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ

সচিবালয়ের পক্ষে কথা বলায় এবং নিউজ শেয়ার করায় বিচারকদের শোকজ

সুপ্রিম কোর্ট সচিবালয়: রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ

বিডিআর হত্যাকাণ্ড দেখে ফেলায় স্বামীকে গুম করে হত্যা করা হয়: জবানবন্দিতে স্ত্রী

ভিসাপ্রক্রিয়া শিগগির সহজ করার আভাস ভারতের