হোম > জাতীয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি নিয়ন্ত্রণ সম্ভব নয়: পরিবেশমন্ত্রী

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি 

সোনাগাজীতে সাধারণ মানুষের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। ছবি: আজকের পত্রিকা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। সরকারের কাজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা, অপরাধ দমন করা, কিশোর গ্যাং দমন করা, অবৈধ বালু উত্তোলন বন্ধ করা। তবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সবার সহযোগিতা থাকা দরকার।

ফেনীর সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদে গতকাল শুক্রবার দুপুরে মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এদিন বিকেলে মন্ত্রী বগাদানা ইউনিয়নের কাজীর হাট পুরোনো মসজিদ-সংলগ্ন নদীভাঙন এলাকা পরিদর্শন করেন।

মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় আব্দুল আউয়াল মিন্টু বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চান।

মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘আমরা নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম যে স্থানীয় এলাকাগুলোয় শান্তি-শৃঙ্খলাসহ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করব। সেই চেষ্টা আমরা করছি। ইতিমধ্যে আমরা সফলও হয়েছি।’

ছোট ফেনী নদী ও বড় ফেনী নদীর আশপাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও স্থানান্তরের কারণে মুহুরি প্রজেক্ট ব্রিজ ও সাহেবের ঘাট ব্রিজ হুমকিতে পড়েছে, এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা ইতিমধ্যে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে বলে আমাকে জানিয়েছে। বিষয়টি প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে হওয়ায় আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেও ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি। পানিসম্পদমন্ত্রীও ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন।’

আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘আমাদের সরকার ও আমরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছি। আগামী দিনগুলোয় আরও ভালো কিছু দেখতে পাবেন।’

এ সময় উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদীন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু ও সদস্যসচিব সৈয়দ আলম ভূঁইয়া, কেন্দ্রীয় তারেক জিয়া পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নেতা আলমগীর হোসেন, ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামছুউদ্দিন খোকন চেয়ারম্যান, বক্তারমুন্সি শেখ শহিদুল ইসলাম ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি নেতা ড. নিজাম উদ্দিন, পৌর বিএনপির সাবেক সভাপতি আবু মোবারক ডিপি দুলাল, বর্তমান আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্যসচিব নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন ও সদস্যসচিব রাসেল হামিদি প্রমুখ।

মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা করতে রাজনীতি আনা হয়েছে: প্রধানমন্ত্রী

সাইবার সুরক্ষা (সংশোধন) আইন চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

সিটি করপোরেশনগুলো নগর সরকারে রূপান্তরের চিন্তাভাবনা চলছে: মির্জা ফখরুল

‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচি উদ্বোধন: শিশুদের উদ্যোগের প্রশংসা করলেন, নানা আবদার রাখলেন প্রধানমন্ত্রী

পাচার ও চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রুখতে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক, অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা

‎চট্টগ্রাম বিভাগ ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে: শিক্ষা উপদেষ্টা

অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম

সুয়ারেজ ও বর্ষার পানি একাকার হয়ে ঢাকা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে: সংসদে সাইফুল আলম