হোম > জাতীয়

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

লিবিয়ায় আটক ১৭০ জন বাংলাদেশি আজ মঙ্গলবার ভোরে দেশে ফিরে এসেছেন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে লিবিয়ায় আটক ১৭০ জন বাংলাদেশি দেশে ফিরে এসেছেন। এঁরা সবাই বেনগাজির গানফুদা ডিটেনশনে আটক ছিলেন। আজ মঙ্গলবার ভোর ৫টায় তাঁদের বহনকারী বুরাক এয়ারের একটি ফ্লাইট ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা বিমানবন্দরে তাঁদের অভ্যর্থনা জানান।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ধারাবাহিক প্রচেষ্টা এবং আইওএম’র সহযোগিতায় এসব বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়।

আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাঁদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। জনসচেতনতা বাড়াতে তাদের এই দুর্বিষহ অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময়ের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। আইওএম’র পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে পথ খরচা, কিছু খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা যৌথভাবে কাজ করে যাচ্ছে।

সাংবাদিক পরিচয়ে অনেক আ. লীগ নেতা নির্যাতনে জড়িত ছিলেন: তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিসকে আধুনিকায়ন করতে লোকবলসহ স্টেশন বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চিফ হুইপের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

হকারদের ফুটপাত ও সড়ক বরাদ্দ দেওয়া নিয়ে হাইকোর্টের রুল

সরকারের প্রধান অগ্রাধিকার বিচারাধীন মামলার দ্রুততম নিষ্পত্তি: প্রধানমন্ত্রী

সরকারি কর্মীদের জন্য নতুন আইন হচ্ছে

বিআরটিএর সিদ্ধান্ত: রাইডশেয়ারিংয়ে ভাড়া ঠিক করার সুযোগ হারাল যাত্রী

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে হাইকোর্টের রুল

গণভোট ও জুলাই সনদ নিয়ে রুল শুনানি ১৭ জুন

এই সরকার মহাকাশ প্রযুক্তিকে বিলাসিতা হিসেবে নেয়নি: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী