হোম > জাতীয়

ধর্ম-বর্ণ-নি‌র্বিশে‌ষে সবাই মি‌লে স্বৈরাচার‌কে হটি‌য়ে‌ছে: বৃক্ষ‌রোপণ কর্মসূচি‌তে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতি‌বেদক, বরিশাল

শনিবার বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রধানমন্ত্রী তা‌রেক রহমান ব‌লে‌ছেন, ‘আমা‌দের পরি‌বেশ আমা‌দেরই রক্ষা কর‌তে হ‌বে। এলাকার প‌রি‌বে‌শের য‌দি খেয়াল না রা‌খি, তাহ‌লে ভুক্ত‌ভোগী আমরাই হ‌ব। এই মাত্র ক‌দিন আগের কথা, আমরা এই দেশ থে‌কে স্বৈরাচার‌কে বিদায় ক‌রে‌ছি। ধর্ম-বর্ণ-নি‌র্বিশে‌ষে সবাই মি‌লে স্বৈরাচার‌কে হটি‌য়ে‌ছে। তার মা‌নে আমরা কাঁধে কাঁধ রে‌খে দে‌শের জন‌্য ভালো কাজগু‌লো কর‌লে সবাই উপকৃত হ‌বে।’

‌আজ সোমবার দুপু‌রে ব‌রিশাল নগ‌রের কীর্তন‌খোলা নদীর শাখা সাগর‌দী খা‌লের পাড়ে বৃক্ষ‌রোপণ কর্মসূচি‌তে প্রধানমন্ত্রী এ কথা ব‌লেন।

প্রধানমন্ত্রী ব‌লেন, ‘আসুন, আমরা প্রতিশ্রু‌তি দিই, দে‌শের প‌রি‌বেশ যেন সুন্দর থা‌কে। আমাদের বসবাসের স্থান, অফিস-আদালত, স্কুল-ক‌লেজের আশপাশ প‌রিষ্কার রাখ‌তে হ‌বে।’

এলাকাবাসীর উদ্দেশে তারেক রহমান ব‌লেন, ‘এই সাগর‌দী খা‌লের পা‌ড়ে সা‌ড়ে তিন শ গাছ রোপণ করা হ‌বে। আপনাদের দা‌য়িত্ব হ‌লো গা‌ছগুলোর যত্ন নেওয়া। আপনারা হয়তো খা‌লের ম‌ধ্যে প্লা‌স্টি‌কের বোতল, প‌লি‌থিন, টিস্যু পেপার ফেলছেন। দয়া ক‌রে সবাইকে বল‌বেন— ময়লা যেন ডাস্টবিনে ফে‌লে।’

সি‌টি কর‌পো‌রেশন‌ের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘সুয়া‌রেজ লাইন খালে না দি‌য়ে ড্রেনেজ ব‌্যবস্থা করুন।’

প্রধানমন্ত্রীর এ কর্মসূচিতে আরও ছি‌লেন তথ‌্য ও যোগাযোগমন্ত্রী জ‌হির উদ্দিন স্বপন, নৌপ‌রিবহন প্রতিমন্ত্রী রা‌জিব আহসান, বন ও প‌রি‌বেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপি চেয়ারম‌্যা‌নের উপদেষ্টা ম‌জিবর রহমান সারওয়ার, মোয়া‌জ্জেম হো‌সেন আলাল, ব‌রিশাল জেলা প‌রিষদের সদস‌্য আকন কুদ্দুসুর রহমা‌ন প্রমুখ।

এলডিসি থেকে টেকসই উত্তরণে আরও ৩ বছর সময় চায় বাংলাদেশ

উন্নয়ন মানে শুধু রাস্তা-ঘাট নির্মাণ নয়, স্বাস্থ্য-শিক্ষা-জীবনমানও গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

মন্ত্রণালয় সম্পর্কিত আরও ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি

‘প্রশ্নের উত্তর আসছে না’, তথ্যপ্রযুক্তিমন্ত্রীকে থামালেন ডেপুটি স্পিকার

সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ অর্ধেক কমছে

সংবিধান সংশোধনে সংসদে বিশেষ কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট

সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিল বিভাগে শুনানি ১৯ জুলাই

রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি

সেতুর টোল মওকুফ না করার ইঙ্গিত সড়কমন্ত্রীর

সংসদে ছাদ চুইয়ে পানি, নিজ ঘরেও পানি পড়ার কথা জানালেন ডেপুটি স্পিকার