হোম > জাতীয়

লেভেল ক্রসিংয়ে আন্ডারপাস হবে, থাকবে স্বয়ংক্রিয় সিগন্যাল: রেল প্রতিমন্ত্রী

 কুমিল্লা প্রতিনিধি 

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। ছবি: আজকের পত্রিকা

দেশের লেভেল ক্রসিংগুলোতে নিরাপত্তা জোরদারে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে দেশের গুরুত্বপূর্ণ ক্রসিংগুলোতে আন্ডারপাস বা ওভারপাস নির্মাণ করা হবে এবং পর্যায়ক্রমে সব ক্রসিংকে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থার আওতায় আনা হবে।

আজ রোববার কুমিল্লায় দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।

রেল প্রতিমন্ত্রী বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনার পর আমরা দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। প্রথমত, দেশের সকল গুরুত্বপূর্ণ লেভেল ক্রসিংয়ে আন্ডারপাস বা ওভারপাস নির্মাণ করা হবে। দ্বিতীয়ত, বিদ্যমান লেভেল ক্রসিংগুলোকে পর্যায়ক্রমে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থার আওতায় আনা হবে, যাতে ট্রেন আসার আগেই স্বয়ংক্রিয়ভাবে গেট বন্ধ হয়ে যায়। তিনি আরও জানান, এসব ক্রসিংয়ে নিরাপত্তা নিশ্চিত করতে গার্ডও নিয়োজিত থাকবে।’

রেল প্রতিমন্ত্রী উল্লেখ করেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন এবং তা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করবে।

উল্লেখ্য, গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের পদুয়ারবাজার লেভেল ক্রসিংয়ে ঢাকাগামী ‘চট্টগ্রাম মেইল’ ট্রেনের সঙ্গে নোয়াখালীগামী ‘মামুন স্পেশাল’ বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন এবং আরও বেশ কয়েকজন যাত্রী আহত হন।

এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই গেটম্যানকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান জানিয়েছেন, নিহত ব্যক্তিদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। অপরদিকে, রেল প্রতিমন্ত্রী জানিয়েছেন, রেল কর্তৃপক্ষ থেকে নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা ৪ জুলাই, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

মৎস্যজীবীদের সুবিধায় উন্মুক্ত করা হয়েছে সব জলাশয়: মৎস্য প্রতিমন্ত্রী

পেঁয়াজচাষি কাঁদছেন পচনে, দরপতনে

২০২৩ সালে ওএসএ চুক্তির ৫ প্যাট্রল বোট হস্তান্তর করল জাপান

জুনে রাজনৈতিক সহিংসতা ও মবে খুন হয়েছে ৪০ জন: এইচআরএসএস

৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের পথ খুলল

৭৫ চালকের লাইসেন্সে ৭৮ পয়েন্ট কাটল বিআরটিএ

নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা

বাংলাদেশে যোগাযোগ অবকাঠামো উন্নয়নে সহযোগিতা আরও বাড়ানো হবে: জাইকা প্রেসিডেন্ট

দুদকের ২২ বছরের ইতিহাসে প্রথম: চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সরাসরি সিভি আহ্বান