হোম > জাতীয়

মানবতাবিরোধী অপরাধ: সাবেক স্বরাষ্ট্রসচিবসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাহাংগীর আলম ও ধনঞ্জয় কুমার দাস। ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার প্রসিকিউশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে শুনানি শেষে তা আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সেইসঙ্গে এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।

এর আগে তদন্ত সংস্থার পক্ষ থেকে প্রসিকিউশন কার্যালয়ে প্রতিবেদন জমা দেওয়া হয়। পরে প্রসিকিউশন যাচাই-বাছাই করে আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে তা জমা দেয়।

প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, পলাতক থাকায় জননিরাপত্তা বিভাগের সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।

ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, অসত্য দাবি প্রেস কর্মকর্তার

৭ সচিবের দপ্তর বদল, নতুন ৩ সচিব

৬৯ হাজার এনআইডি সংশোধন আবেদন ডিজির টেবিলে, নিষ্পত্তির অপেক্ষায়

রটারড্যাম কনভেনশনে অনুস্বাক্ষরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ মন্ত্রিসভায় অনুমোদন

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

পদত্যাগ করলেন পিএসসির দুই সদস্য

শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন

গ্রামীণ কল্যাণের কাছে বকেয়া কর আদায়ে হাইকোর্টের রায় স্থগিত

দুর্গাপূজায় স্পিকার হাফিজ উদ্দিনের শুভেচ্ছাবার্তা