হোম > জাতীয়

প্রাথমিকের শিক্ষার্থীদের বিনা মূল্যে পাটের ব্যাগ ও স্কুলড্রেস দেবে সরকার: মাহদী আমিন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মাহদী আমিন। ফাইল ছবি

আগামী জুলাই মাস থেকে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার।

আজ বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এই তথ্য জানান।

মাহদী আমিন বলেন, সিদ্ধান্ত হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মিলিত উদ্যোগে আমরা জুলাই মাস থেকে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কাছে দেশীয় পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী পর্যায়ক্রমে পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দেব।

উপদেষ্টা জানান, আগামী জুলাইয়ের শুরু থেকে প্রাথমিকভাবে প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দেওয়া হবে।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, উপজেলার কোন্ দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়া হবে তা স্থানীয় প্রশাসন ঠিক করবে।

আযমীসহ সাবেক ১৫০ সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

আইজিপির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৯৫ বারের মতো পেছাল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

কালিমাখচিত পতাকার সম্মান রক্ষায় ওলামা মাশায়েখদের সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের সভা

কালিমাখচিত পতাকা ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে আলেম-ওলামাদের বিবৃতি

হজের প্রাক্‌-নিবন্ধন শুরু, হজযাত্রীদের দিতে হবে যেসব তথ্য

হোলি আর্টিজান ট্র্যাজেডির ১০ বছর: ৭ জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করল জাইকা

দ্রুতই শুরু হবে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী

দুদক কমিশনার নিয়োগে জীবনবৃত্তান্ত চেয়েছে বাছাই কমিটি, আবেদন যেভাবে