হোম > জাতীয়

পুলিশের ৫ কর্মকর্তার বদলি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আজ শনিবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক হাসান আমীনকে ঢাকার এসবিতে, পাবনা বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. লাবীব আবদুল্লাহকে ট্যুরিস্ট পুলিশে এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাককে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।

এ ছাড়া নওগাঁ সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার শ্যামলী রানী বর্মনকে শিল্পাঞ্চল পুলিশে এবং খুলনা রেঞ্জ ডিআইজি অফিসের সহকারী পুলিশ সুপার মো. রাফিউর রহমানকে হবিগঞ্জের মাধবপুর সার্কেলে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এসব কর্মকর্তা আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন অন্যথায় আগামী ২৩ সেপ্টেম্বর থেকে তাৎক্ষণিক স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন।

সমুদ্রে মাছের অভয়াশ্রম তৈরি করা হচ্ছে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি প্রতিষ্ঠান ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

জাপানি এমপির পোস্টের অনুবাদ বিপর্যয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম নিয়ে বিভ্রান্তি

জেবিআইসির গভর্নর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলা নিয়ে আলোচনা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য সমীচীন হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-মালয়েশিয়া আলোচনা: মুক্ত বাণিজ্য চুক্তির পথে দুই দেশ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জয়-পরাজয়ের নিয়ামক হতে পারে হিন্দু ভোটার

বীরশ্রেষ্ঠ হামিদুরের মৃত্যুবার্ষিকী আজ

১০ পরিবারের ৭টিতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপান প্রধানমন্ত্রীর