হোম > জাতীয়

সংসদকে আরও কার্যকর করতে পাশে থাকতে চায় ইউএনডিপি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউএনডিপির প্রতিনিধি দল। ছবি: জাতীয় সংসদ

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউএনডিপি) প্রতিনিধি দল। সাক্ষাৎকালে তাঁরা কার্যকর সংসদ, ই-গভর্ন্যান্স, ই-পার্লামেন্ট, দারিদ্র্য দূরীকরণ, পরিবেশ উন্নয়ন, বাক্‌স্বাধীনতা, জাতীয় সংসদের অধিবেশন ও সংসদের কার্যপ্রণালি বিধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইউএনডিপির প্রতিনিধি দলে ছিলেন সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, সহকারী প্রোগ্রাম উপদেষ্টা গভর্ন্যান্স ড্রাগন পপভিচ এবং প্রকল্প ব্যবস্থাপক মাহমুদুল হাসান।

বৈঠকে ড্রাগন পপভিচ বলেন, ইউএনডিপি বাংলাদেশে সংসদ সদস্য ও জনগণের মাঝে সেতুবন্ধে সহায়ক ভূমিকা রাখতে পারে। সংসদকে আরও বেশি কার্যকর করতে জাতীয় সংসদ ও ইউএনডিপি এক সঙ্গে কাজ করতে পারে।

চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, বাংলাদেশে পরিবেশগত ও অর্থনৈতিক নানাবিধ সমস্যা রয়েছে। বর্তমান সরকার দারিদ্র্য দূরীকরণে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন ধরনের অর্থনৈতিক সহায়তা প্রদান করে যাচ্ছে। সরকার পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপণ ও খাল খননের মতো কর্মসূচি গ্রহণ করেছে। তিনি বলেন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সংসদকে শক্তিশালী করতে হবে। সংসদে বিরোধী দল ও সরকারি দল ঐকমত্য পোষণ করলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। জ্বালানি বিষয়ক বিশেষ কমিটি গঠনের ফলে দেশে জ্বালানি সমস্যার সমাধান হয়েছে।

নূরুল ইসলাম বলেন, ‘আমাদের সবার একে অপরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। না হলে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব না। সুশাসনের জন্য গণতন্ত্র প্রয়োজন।’

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: ইসি মাছউদ

হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার, দেওয়া হবে গার্ড অব অনার

আমি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: সংবাদ সম্মেলনে স্পিকার

গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি: বঙ্গভবন

পদত্যাগপত্রে যা লিখেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ পরবর্তী জরুরি সংবাদ সম্মেলন বিকেল ৫টায়

সাহাবুদ্দিনের পদত্যাগে আরও একা হয়ে পড়বেন শেখ হাসিনা

যেসব কারণে শূন্য হয় পদ, যেভাবে নির্বাচিত হন রাষ্ট্রপতি