হোম > জাতীয়

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন করেছে সরকার। প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা অনুযায়ী এই কমিটি পুনর্গঠন করে আজ রোববার অফিস আদেশ জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তাকে কমিটির সভাপতি করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (প্রেস-২) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিবকে কমিটির সদস্য করা হয়েছে।

দৈনিক দিনকালের সম্পাদক ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডিইউজে-বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, জেডনিউজডটনিউজের নির্বাহী সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, একাত্তর টেলিভিশনের সিইও ও হেড অব নিউজ মো. শফিকুল ইসলাম এবং নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি উম্মে মারুফাকে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে। তথ্য অধিদপ্তরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসারকে (প্রটোকল) কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, এই কমিটি প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এই কার্ড সংক্রান্ত আপত্তি, অভিযোগ, শুনানি ও নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এ ছাড়া প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালায় প্রয়োজনীয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের বিষয়ে এই কমিটি সুপারিশ করবে।

২০২৫ সালে নতুন প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা করা হয়। ওই নীতিমালায় স্থায়ী ও অস্থায়ী কার্ডের বদলে তিন বছর মেয়াদি একই ধরনের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার বিধান রাখা হয়।

জুলাই সনদের ১ বছর: স্বাক্ষরেই থমকে আছে সংস্কার

ধর্মীয় উৎসব পালনে নিরাপত্তা চাওয়ার পরিস্থিতি দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক চাপে জিম্মি রাষ্ট্র সংস্কার: টিআইবি

প্রতিটি ধর্মই মানুষকে সত্য, ন্যায় ও মানবকল্যাণের শিক্ষা দেয়: রাষ্ট্রপতি

৮-১০ লাখে যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস, গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী

দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সাইবার সিকিউরিটি আইন প্রয়োজন, তবে সাংবাদিকতা ব্যাহত করা যাবে না: প্রেস সচিব

খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী

দুর্গাপূজার নিরাপত্তায় ২ হাজার ৭২৭ মণ্ডপে বিজিবি মোতায়েন