হোম > জাতীয়

জাতীয় নির্বাচনে এমপি প্রার্থীদের খেলাপি তথ্য হালনাগাদের তাগিদ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দাখিলকারী প্রার্থীদের খেলাপি ঋণসংক্রান্ত সব তথ্য দ্রুত ও পূর্ণাঙ্গভাবে হালনাগাদ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত রোববার বাংলাদেশ ব্যাংক ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) বৈঠকে গভর্নর আহসান এইচ মনসুর এ নির্দেশনা দেন। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, এ বিষয়ে শিগগির চিঠি পাঠানো হবে।

সূত্র জানায়, নির্বাচন কমিশনের যাচাইপ্রক্রিয়া নিশ্চিত করতে সিআইবি ডেটাবেইসে প্রার্থীদের ঋণ, শ্রেণীকরণ অবস্থা এবং সংশ্লিষ্ট সব তথ্য সঠিকভাবে আপডেট করতে হবে। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, বর্তমানে সিআইবি প্রতিবেদনে পুরোনো পরিচয় তথ্য, অসম্পূর্ণ কেওয়াইসি-ই-কেওয়াইসি, ক্রেডিট কার্ড ফি বকেয়া থেকে ভুল শ্রেণীকরণ এবং অমন্দ ঋণকে মন্দ দেখানোর মতো ঘাটতি রয়েছে, যা সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যাংকগুলোকে ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনের ধারা ৫ অনুযায়ী, খেলাপির সংজ্ঞা কঠোরভাবে মানতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সব তথ্য দ্রুত হালনাগাদ করতে হবে। পাশাপাশি সিআইবি-সংক্রান্ত উচ্চ আদালতের বিচারাধীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি এবং যেসব মামলার রায় হয়েছে বা মেয়াদ শেষ হয়েছে, সেগুলোর তথ্য দ্রুত সিআইবিতে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।

যানজটের কারণে প্রথমআলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার

বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগ

টি-শার্ট পরে লাঠি হাতে তেড়ে যাওয়ার ভিডিও নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার

ঢাকা মহানগরের ৩৭টি কেন্দ্রে সাতজন করে পুলিশ সদস্য থাকবেন: ডিএমপি কমিশনার

বিএনপির চেয়ে ৪ আসনে এগিয়ে জামায়াত, হাড্ডাহাড্ডি লড়াই হবে ৭৫ আসনে: আইআইএলডির জরিপ

র‍্যাব ও ডিজিএফআই-এর বিলুপ্তি চাইলেন সাবেক সেনাপ্রধান

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষেধাজ্ঞার প্রতিবাদ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের

নির্বাচনের আগে অপতথ্যের ‘বন্যা’, ৯০ শতাংশের বেশি আসছে ভারত থেকে

নির্বাচনে আইনশৃঙ্খলা: রাজধানীতে কঠোরতা দেখিয়ে সারা দেশে বার্তা দিতে চায় পুলিশ

পাঁচ কোটি টাকা আত্মসাৎ: সাবেক পৌর মেয়রসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা