দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত স্কেল ভেটিং অবশেষে বাস্তবায়িত হয়েছে। বিদ্যমান গ্রেড অক্ষুণ্ন রেখে সংশোধিত স্কেল ভেটিং আদেশ জারি হওয়ায় বিএডিসির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিরাজ করছে আনন্দ, স্বস্তি ও উচ্ছ্বাস। এ বিষয়ে আগামীকাল সকাল ১০টায় কৃষি ভবনের সেমিনার হলে একটি সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার বিএডিসি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর তারেক রহমানের সরাসরি নির্দেশনায় বিদ্যমান গ্রেড অক্ষুণ্ন রেখে সংশোধিত স্কেল ভেটিং আদেশ জারি হওয়ায় বিএডিসির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিরাজ করছে আনন্দ, স্বস্তি ও উচ্ছ্বাস। প্রধানমন্ত্রীর সম্মানে বিএডিসির কর্মকর্তা-কর্মচারীগণ আজ তাঁদের নির্ধারিত আন্দোলন কর্মসূচি স্থগিত রেখেছেন।
এ বিষয়ে আগামীকাল সকাল ১০টায় কৃষি ভবনের সেমিনার হলে একটি সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের বেতন গ্রেড অবনমন ও পদোন্নতির ক্ষেত্রে নতুন শর্ত আরোপের প্রতিবাদে দেশব্যাপী কর্মবিরতি শুরু করেছিলেন কর্মকর্তা-কর্মচারীরা।
কর্মকর্তারা জানান, বিএডিসিতে দীর্ঘদিন ধরে স্কেল ভেটিং বাস্তবায়নের প্রচেষ্টা চলছিল। অবশেষে স্কেল ভেটিংয়ের আদেশ জারি হলেও এতে বিভিন্ন পদের গ্রেড অবনমন এবং পদোন্নতির ক্ষেত্রে কঠিন শর্ত আরোপ হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক হতাশা ও অসন্তোষ সৃষ্টি হয়।