হোম > জাতীয়

সংসদকক্ষে মোবাইলে কথা বলা ও ছবি না তোলার অনুরোধ চিফ হুইপের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি

জাতীয় সংসদের সংসদকক্ষে সংসদ সদস্যদের মোবাইলে কথা না বলতে অনুরোধ করেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। একই সঙ্গে ছবি না তুলতেও বলছেন তিনি।

আজ বুধবার জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য আবদুল মান্নানের বক্তব্য শেষে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানকে রাষ্ট্রপতির বক্তব্যের ওপর আলোচনায় অংশ নেওয়ার জন্য সংসদের সভাপতির দায়িত্ব পালনকারী ডেপুটি স্পিকার কায়সার কামাল আমন্ত্রণ জানান।

হামিদুর রহমান বক্তব্য শুরু করলে ডেপুটি স্পিকার সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘সংসদ সদস্যের অনেকেই সংসদের ভেতরে মোবাইল ফোনে কথা বলছেন, আওয়াজটা এ পর্যন্ত আসছে। নিশ্চয়ই যাঁরা বক্তব্য দিচ্ছেন বা শুনছেন তাঁদের ডিস্টার্ব হচ্ছে।’

পরে চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, ‘এ কথাটা আপনি বলেছেন, মাননীয় সব সদস্য শুনেছেন। বিষয়টি এখানেই নিষ্পত্তি হতে পারে।’ এ সময় সংসদ সদস্যদের সংসদকক্ষে মোবাইলে কথা না বলার অনুরোধ করেন চিফ হুইপ। তিনি বলেন, ‘যদি কেউ কথা বলি, বাইরে গিয়ে বলব।’ মোবাইলে কথার বিষয়টি স্পিকার পর্যন্ত যাওয়ার বিষয়ে চিফ হুইপ বলেন, ‘তাঁর কান পর্যন্ত পৌঁছায়। অনুরোধ করব, কেউ যাতে সংসদকক্ষে কথা না বলি।’

এ সময় পাশ থেকে একজন সদস্যকে মোবাইলে ছবির কথা বলতে শোনা যায়। তখন চিফ হুইপ বলেন, ‘ছবি উঠানো যাবে না।’

সংসদ সদস্যরা বক্তব্য দেওয়ার সময় ফ্লোর ক্রস না করার অনুরোধ জানিয়ে চিফ হুইপ বলেন, ‘ফ্লোর ক্রস হয়। মাননীয় সংসদ সদস্য কথা বলছেন স্পিকারের সঙ্গে। এর মাঝখান দিয়ে আসা-যাওয়া না করা। আসতে হলে পেছন দিয়ে ঘুরে আসবেন। এটাই নিয়ম। কার্যপ্রণালিবিধিতেও এটাই আছে। বিষয়টিতে দৃষ্টি রাখবেন।’

সিইউএফএল, কাফকোর পর এবার বন্ধ হলো ডিএপি সার কারখানা

ভিআইপিদের দেহরক্ষী আওয়ামী লীগ সংশ্লিষ্টরাই

১৮০ দিনের পরিকল্পনা: সড়কে স্বস্তি ফেরাতে উদ্যোগী সরকার

লিটারে জ্বালানি তেলের দাম বাড়ল ১৫-২০ টাকা, রাত ১২টা থেকে কার্যকর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে কী আছে

প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে সরকার কাজ করছে: তথ্যমন্ত্রী

ছয় জেলায় বজ্রপাত কেড়ে নিল ১২ প্রাণ

সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে: মাহদী আমিন

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত : পররাষ্ট্রমন্ত্রী

হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী