হোম > জাতীয়

গুম নিয়ে জাতিসংঘের তদন্তে সরকারের সহযোগিতা চায় এইচআরডব্লিউ 

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুমের অভিযোগ তদন্তে জাতিসংঘের প্রস্তাবিত স্বাধীন কমিশন গঠনের প্রস্তাব গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গতকাল মঙ্গলবার ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে’ এক বিবৃতিতে মানবাধিকার সংগঠনটি এই আহ্বান জানায়। 

বাংলাদেশের মানবাধিকার সংস্থাগুলোর বরাত দিয়ে এইচআরডব্লিউ জানায়, ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত ৬ শতাধিক মানুষকে গুম করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁদের মধ্যে অনেককে পরে ছেড়ে দেওয়া হয়েছে, কাউকে আদালতে তোলা হয়েছে, আবার কারও ক্ষেত্রে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রকক্ষাকারী বাহিনীর সঙ্গে গোলাগুলির সময় মারা গেছেন। সব মিলিয়ে এখনো প্রায় ১০০ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। 

সরকার গুমের বিষয়টি নিষ্পত্তির পরিবর্তে বারবার বলেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব গুমের সঙ্গে জড়িত নয়। এমনকি সরকার জাতিসংঘের সহায়তায় গুমের তদন্ত করতে আন্তর্জাতিক মানদণ্ডে একটি বিশেষায়িত কাঠামো গড়ে তোলার বিষয়টিও প্রত্যাখ্যান করেছে।

এ বিষয়ে এইচআরডব্লিউর জ্যেষ্ঠ গবেষক জুলিয়া ব্লেকনার বলেন, ‘বাংলাদেশ সরকার গুমের বাস্তবতা অস্বীকার করে কারও চোখেই ধুলো দিতে পারছে না, বরং গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের কষ্ট বাড়াচ্ছে।’ তিনি আরও বলেন, ‘সরকারের উচিত গুমের বিষয়ে তদন্ত করতে জাতিসংঘের সহায়তায় স্বাধীন কমিশন গঠন করে এই অপকর্মের সুরাহায় সদিচ্ছা দেখানো।’ 

এর আগে ২০২১ সালের ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সরকার বাংলাদেশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। র‍্যাবের বিরুদ্ধে গুম এবং বিচারবহির্ভূত হত্যাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়। 

ব্লেকনার বলেন, ‘বাংলাদেশ সরকার যদি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর থেকে মানবাধিকারসংক্রান্ত নিষেধাজ্ঞা অপসারণ করতে আন্তরিক হয়, তাহলে তাদের উচিত দায়বদ্ধতা নিশ্চিতে দৃঢ় পদক্ষেপ নেওয়া।’ তিনি আরও বলেন, ‘দায়বদ্ধতা তখনই দেখা যাবে, যখন সরকার গুমের বিষয়টি স্বীকার করবে এবং স্বচ্ছ ও স্বাধীনভাবে গুমের অভিযোগের তদন্ত করবে।’

প্রতিবন্ধীদের বাইরে রেখে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: সমাজকল্যাণমন্ত্রী

মোবাইল টাওয়ারের বিকিরণে ‘ক্ষয়ক্ষতির’ প্রতিবেদন জমা দিতে নির্দেশ

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা

মানবতাবিরোধী অপরাধ: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের ‘কিউআর কোড রিডার’ ফেরত চাইল ইসি

একনেকে ৩৪ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজসহ ৯ প্রকল্প অনুমোদন

নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের আরও ৯৬ বঞ্চিত প্রার্থী

এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, মোটরসাইকেলেই ২৮ শতাংশ: যাত্রী কল্যাণ সমিতি

১৫ হাজার টিকিট কাটতে আধা ঘণ্টায় ৬০ লাখ হিট

ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু