হোম > জাতীয়

চার টেরাবাইট ব্যান্ডউইডথ সরবরাহের মাইলফলকে বাংলাদেশ সাবমেরিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ব্যান্ডউইডথ (রিয়েল টাইম ইন্টারনেট ট্রাফিক) পরিবহনে চার টেরাবাইট/সেকেন্ডের মাইলফলক অতিক্রম করেছে বাংলাদেশ সাবমেরিন কেব্‌লস পিএলসি (বিএসসিপিএলসি)। জুলাইয়ে দেশে বাণিজ্যিকভাবে চালু হওয়া কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট সেবায় ২০০ জিবি ব্যান্ডউইডথ (স্টারলিংক) সরবরাহের পর ১ আগস্ট নতুন এই মাইলফলক অর্জন করে পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিযোগাযোগ প্রতিষ্ঠানটি।

আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে এসব কথা জানান প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

বিশেষ সহকারী জানান, গত ২৮ এপ্রিলে তিন টেরাবাইটের মাইলফলক স্পর্শ করেছিল বিএসসিপিএলসি। মাত্র তিন মাসে সরবরাহ বাড়িয়েছে নতুন এক টেরাবাইট। এপ্রিলের আগের আট মাসে ব্যবহার ১.১০ টেরাবাইট বেড়েছিল।

ফয়েজ আহমদ ফেসবুক পোস্টে দাবি করেছেন, আওয়ামী লীগ আমলে এই প্রতিষ্ঠানের ৬৫ শতাংশের বেশি ক্যাপাসিটি অব্যবহৃত ফেলে রাখা হয়েছিল। বর্তমান সরকারের মেয়াদকালে প্রতিষ্ঠানটি কর্তৃক ব্যান্ডউইডথ সরবরাহ বেড়েছে ২ দশমিক ২ টেরাবাইটের কিছু বেশি এবং মাত্র এক বছরে প্রবৃদ্ধি ১২০ শতাংশের বেশি।

তিনি আরও জানান, বিগত কয়েক মাসে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পলিসি সাপোর্ট এবং নির্দেশনা, প্রতিষ্ঠান ম্যানেজমেন্টের ঐকান্তিক প্রচেষ্টা এবং দুই দফা মূল্য ছাড়ের পরিপ্রেক্ষিতে এই অর্জন সম্ভব হয়েছে। দেশে ব্যবহৃত ব্যান্ডউইডথে বাংলাদেশ সাবমেরিন কেব্‌লস পিএলসির শেয়ার ক্রমান্বয়ে বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কোম্পানির রাজস্ব আদায়ও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

৪ দিনের মাথায় এলজিইডির প্রধান প্রকৌশলী রশীদ মিয়ার নিয়োগ বাতিল

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গজ-সিরিঞ্জ কেনারও টাকা নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গজ-সিরিঞ্জ কেনারও টাকা নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের আলোচনা নিয়ে সংসদে উত্তেজনা

ফ্যাসিস্ট আমলে উন্নয়নের নামে চরম দুর্নীতি হয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল

প্রিপেইড মিটারের ‘মাসিক চার্জ’ পর্যালোচনা করা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

পুলিশের সংস্কার ও সক্ষমতা বাড়াতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা গেলে দেশেও কায়েম সম্ভব: বিরোধীদলীয় নেতা

নিরপেক্ষ দায়িত্ব পালনে সরকার ও দলের পদ থেকে পদত্যাগ করেছি: ডেপুটি স্পিকার

গণপরিবহনের গতিবিধি নজরদারি করতে চালু হচ্ছে জিপিএস ট্র্যাকিং