হোম > জাতীয়

দুর্গাপূজার নিরাপত্তায় মণ্ডপে থাকবে আইপি ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্গাপূজার নিরাপত্তায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর। তিনি বলেছেন, মণ্ডপগুলোতে আইপি ক্যামেরার মাধ্যমে ইউএনও অফিস ও থানা থেকে মনিটরিং করা হবে। সার্বক্ষণিক জরুরি সেবা প্রদানের জন্য বিশেষ টিম কাজ করবে। পুলিশ-র‍্যাবের টহল ও গোয়েন্দা সংস্থার টিম কাজ করবে। 

আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

অপূর্ব জাহাঙ্গীর বলেন, সারা দেশে যতগুলো মণ্ডপ আছে সবগুলোতে একাধিক আইপি ক্যামেরা থাকবে। 

বৌদ্ধ ধর্মের কঠিন চীবর দান অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে করতে পারে তার জন্য ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, তাঁদের সঙ্গে কথা হবে, তাঁদের কনসার্ন শুনে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

অপূর্ব জাহাঙ্গীর বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে অনেকে আপসেট। সেদিকে সরকারের বিশেষ নজর রয়েছে। 

তিনি বলেন, সাড়ে চার কোটি ডিম আমদানির জন্য সাতটি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের ভোক্তা অধিকার থেকে বাজার মনিটরিং করা হচ্ছে। ১০ সদস্যের বিশিষ্ট একটি টাস্কফোর্স গঠন করা হবে জেলা পর্যায়ে। 

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেল থেকে তালিকা নিয়েছে জানিয়ে উপ প্রেসসচিব বলেন, যারা আহত-নিহত হয়েছে তাঁদের তথ্য নেওয়া হয়েছে। দুই দিনের মধ্যেই তাঁরা কাজ শুরু করবে। ২৪ ঘণ্টার জন্য এই হটলাইন নম্বর চালু থাকবে। হটলাইন নম্বর ১৬০০০। যে কোনো ধরনের সহায়তা ও তথ্য সেবা পাওয়া যাবে। 

প্রতিষ্ঠানটির একটি ওয়েবসাইট আছে জানিয়ে তিনি বলেন, জেএসএসএফবিডি ডট কম। এটা হচ্ছে তাদের অফিশিয়াল ওয়েবসাইট। এখানে সকল ধরনের তথ্য পাওয়া যাবে। 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান কোথায় এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবহিত করা হয়েছে। আমরা এ বিষয়ে অবগত নই। অবগত হলে জানাব।’ 

এ সময় আরও উপস্থিত ছিলেন—প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

আট জেলা: বন্যার পর ছড়িয়ে পড়ছে রোগবালাই

ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিতে চীনে যাচ্ছেন মন্ত্রী মাহবুব আনাম

জেনারেল মঞ্জুরের কথায় ৪০ জন অফিসার হাত তুলে সমর্থন জানালেন

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াবে অর্থনীতি: মির্জা ফখরুল

উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা, সিলেট-সুনামগঞ্জেও সতর্কতা

পুরোনো প্রকল্প নিয়ে বিতর্ক, নতুন সফটওয়্যারে দুদক

চট্টগ্রামে বন্যায় ৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত: অর্থমন্ত্রী

বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায়: ফখরুল

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

ঢাকায় জুলাই মামলা: অভিযোগপত্রের তিন গুণ চূড়ান্ত প্রতিবেদন