হোম > জাতীয়

সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সিভিল প্রশাসনে একযোগে বড় ধরনের পদোন্নতি দেওয়া হয়েছে। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৬৪ জন সহকারী সচিবকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি বিশেষ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর ৫(বি) বিধি অনুযায়ী এই কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা এখন থেকে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ষষ্ঠ গ্রেডে (৩৫,৫০০-৬৭,০১০ টাকা) বেতন ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।

প্রজ্ঞাপনে কর্মকর্তাদের জন্য বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে: পদোন্নতিপ্রাপ্ত সব কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর ই-মেইলের (iapp@mopa. gov. bd) মাধ্যমে দ্রুত যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে।

এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁরা বর্তমানে যে কর্মস্থলে যে পদে নিয়োজিত আছেন, সেখানেই কর্মরত থাকবেন। তবে দাপ্তরিকভাবে তাঁদের এখন ‘বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব)’ হিসেবে গণ্য করা হবে।

অসহায় মানুষের পাশে থাকুন: নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মৃত শিশুদের মায়েদের বক্তব্য ছাড়া আদ-দ্বীনের তদন্ত প্রতিবেদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহাদাতবার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনপি গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি নিয়ন্ত্রণ সম্ভব নয়: পরিবেশমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

রাজধানীর বর্জ্য অপসারণে অবহেলা: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই কর্মকর্তাকে প্রত্যাহার

কোরবানির পশুর লাথি-গুঁতায় ও অস্ত্রের আঘাতে সারা দেশে আহত দুই সহস্রাধিক, নিহত ৩