হোম > জাতীয়

৬০ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়ল পোশাক শ্রমিকেরা, যান চলাচল শুরু

গাজীপুর প্রতিনিধি

সরকারের পক্ষ থেকে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস পেয়ে গাজীপুরে তৈরি পোশাক শ্রমিকেরা প্রায় ৬০ ঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার করেছে। তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়ার পর আজ রাত সাড়ে ১০টার পর যানবাহন চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান।

তিনি আরও জানান, দুপুরে শ্রম সচিবের আহ্বানে সাড়া দিয়ে শ্রমিকদের একটি প্রতিনিধি দল ঢাকায় যান। তারা শ্রম মন্ত্রণালয়ে বৈঠকের পর বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় টিএনজেড গ্রুপের শ্রমিকেরা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহারে ঘোষণা দিয়েছে।

তিনি আরও বলেন, শ্রম মন্ত্রণায়ের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী রোববারের মধ্যে এক মাসের বেতন পরিশোধ করা হবে। বাকী বকেয়া নভেম্বরের মাসের ২৮ তারিখের মধ্যে পরিশোধ করা হবে। এমন সিদ্ধান্ত নেওয়ার পর শ্রমিকেরা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়ে মহাসড়ক ছেড়ে দেন।

এর আগে, শ্রম সচিব দুপুর ১টার দিকে, একই আশ্বাস মোবাইল ফোনে দেওয়ার পর শ্রমিকেরা ২টার দিকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয়। কিন্তু তার এক ঘণ্টা পর ৩টার দিকে তারা পুনরায় ওই মহাসড়ক অবরোধ করে। তারপর থেকে দ্বিতীয়বার অবরোধ প্রত্যাহারের ঘোষণার আগ পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।

কমিশন না থাকায় কাজে অচলাবস্থা

১৯ বছর পর চাকরি ফিরে পেলেন পুলিশের ৩৩০ এসআই ও সার্জেন্ট

ঈদযাত্রা: ছুটির শুরুতে স্টেশন-বন্দরে ভিড়

ঈদযাত্রায় নিরাপত্তা বিঘ্ন হয়—এমন কোনো চ্যালেঞ্জ নেই: নৌপরিবহনমন্ত্রী

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫ বছরে দেশের ক্ষতি হয়েছে ২১ হাজার কোটি, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী

ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শনে সেনাবাহিনীর প্রশিক্ষণ দল

সাবেক এমপি শেখর ও স্ত্রীর নামে দুদকের অভিযোগপত্র অনুমোদন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনওডিসি প্রধানের বৈঠক, পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে সহযোগিতার আশ্বাস

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি আবদুর রহমান সানী