হোম > জাতীয়

সংরক্ষিত মহিলা আসনের এমপিদের শপথ বুধবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যদের শপথ আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদের শপথ কক্ষে শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। 

সংসদ সচিবালয়ের পরিচালক (যুগ্ম-সচিব) গণসংযোগ মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকেল সাড়ে ৩টায় সংসদ ভবনের শপথ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। 

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের ৫০ জন এমপিকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন সচিবালয় থেকে মঙ্গলবার গেজেট প্রকাশ করা হয়েছে। 

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, প্রথমে আওয়ামী লীগের দলীয় ৪৮ জনের শপথ বাক্য পাঠ করানো হবে। এরপর জাতীয় পার্টির দুজন শপথ নেবেন। শপথ নেওয়া এমপিরা বুধবারই জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেবেন। তাঁদের জন্য আসন বণ্টন চূড়ান্ত করা হয়েছে।

গাবতলীতে চালু হলো দেশের প্রথম ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট

পরিবেশ মন্ত্রণালয়ের নতুন সচিব ফাহমিদা খানম

সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিরাপদ অভিবাসনে বাংলাদেশের পাশে থাকবে আইওএম

খাদ্যনিরাপত্তা ও ভেজাল রোধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা

গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব: স্থানীয় সরকারমন্ত্রী

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, সরকারের সঙ্গে সমন্বয় করে তফসিল: ইসি মাছউদ

যুবসমাজ দুর্নীতিবিরোধী আন্দোলনে নামলে অর্ধেক দুর্নীতি কমানো সম্ভব: দুদক

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের

অক্টোবরেই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা