হোম > জাতীয়

চাঙ্গি বিমানবন্দরসহ সিঙ্গাপুরের ৩ প্রকল্পে দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের আগ্রহ

বিশেষ প্রতিনিধি, ঢাকা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী মো. নুরুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ ডি অ্যাফেয়ার্স মিশেল লি। ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প—চাঙ্গি বিমানবন্দর, সান্তোসা দ্বীপ ও পায়া লেবার এয়ারবেসে বাংলাদেশি দক্ষ শ্রমিক নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দেশটির সরকার। একই সঙ্গে ঢাকা-সিঙ্গাপুর রুটে বর্তমানে পরিচালিত ফ্লাইটের সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনার কথাও জানিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস।

বুধবার (৮ এপ্রিল) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী মো. নুরুল হকের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লির সৌজন্য সাক্ষাতে এসব বিষয় উঠে আসে। বৈঠকে দুই দেশের মধ্যে দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে মিচেল লি বাংলাদেশের দক্ষ জনশক্তির প্রশংসা করে বলেন, সিঙ্গাপুরের চলমান ও নতুন বিভিন্ন প্রকল্পে বাংলাদেশি কর্মীদের জন্য ভালো সুযোগ তৈরি হচ্ছে। বিশেষ করে চাঙ্গি বিমানবন্দর, সান্তোসা দ্বীপ এবং পায়া লেবার এয়ারবেসে ভবিষ্যৎ প্রকল্পগুলোতে দক্ষ শ্রমিক নিয়োগের সম্ভাবনা রয়েছে।

মিচেল লি আরও বলেন, যাত্রীদের চাহিদা বিবেচনায় ঢাকা-সিঙ্গাপুর রুটে সিঙ্গাপুর এয়ারলাইনসের বর্তমান সাপ্তাহিক সাতটি ফ্লাইট বাড়িয়ে দ্বিগুণ করার বিষয়ে আগ্রহ রয়েছে। তবে এ ক্ষেত্রে কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং সিঙ্গাপুরের আইনকানুন যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে প্রতিমন্ত্রী মো. নুরুল হক বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি রপ্তানি বাড়াতে সিঙ্গাপুরের সহযোগিতা কামনা করেন। তিনি ফুড অ্যান্ড বেভারেজ, নার্সিং, কেয়ারগিভিং, ম্যানুফ্যাকচারিং ও হোটেল ব্যবস্থাপনা খাতে বাংলাদেশি কর্মী নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগের জন্য সরকারি সংস্থা বোয়েসলকে ‘সেন্ডিং অর্গানাইজেশন’ হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন।

জাতিসংঘে সড়ক নিরাপত্তা প্যানেলের যৌথ সভাপতিত্বে বাংলাদেশ, জবাবদিহি জোরদারের আহ্বান

বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ

প্রধানমন্ত্রীর নৈশভোজ: শরিকদের প্রত্যাশা মেটানো চ্যালেঞ্জ হবে বিএনপির

খাদ্যনিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগ চান বিশেষজ্ঞরা

ক্রিপ্টোকারেন্সি লেনদেনে জড়িতের অভিযোগে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা বরখাস্ত

শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান

সংসদে আইন পাস ও স্থায়ী কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির

বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের প্রশ্নের জবাব দিচ্ছে দুদক

স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকেরা: ইসির সুপারিশ

পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি