হোম > জাতীয়

জেদ্দা বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল বন্ধ, বিমানের ঢাকাগামী যাত্রীরা আটকা

বিশেষ প্রতিনিধি, ঢাকা

ফাইল ছবি

নিরাপত্তাজনিত কারণে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে জেদ্দা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ছাড়তে পারেনি। বিমানবন্দরে আটকা পড়েছেন ঢাকাগামী যাত্রীরা।

আজ রোববার জেদ্দা বিমানবন্দরে দায়িত্বরত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার বলেন, নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটটি ছাড়তে পারছে না। এ কারণে ঢাকাগামী যাত্রীরা আটকা পড়েছেন। পরিস্থিতির কারণে এখনো যাত্রীদের বোর্ডিং শুরু করা সম্ভব হয়নি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার জানান, বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ফলে ঢাকাগামী যাত্রীদের ভোগান্তি বাড়ছে।

এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও নিরাপত্তাজনিত কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। এর পরিপ্রেক্ষিতে ঢাকা-রিয়াদ রুটের বিমানের বিজি-৩৩৯ ও বিজি-৩৪০ ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন: