হোম > জাতীয়

ফুয়েল পাস অ্যাপ রেজিস্ট্রেশন ও ব্যবহার করবেন যেভাবে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ইতিমধ্যেই fuelpass.gov.bd নামে একটি ওয়েবপেইজ খোলা হয়েছে।

জ্বালানি তেলের ব্যবহার নিয়ন্ত্রণ ও ফিলিং স্টেশনে শৃঙ্খলা আনতে দেশে চালু হচ্ছে ‘ফুয়েল পাস’ ব্যবস্থা। এ জন্য সরকার চালু করেছে একটি ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ। ইতিমধ্যে রাজধানীর দুটি ফিলিং স্টেশনে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। রেজিস্ট্রেশনকারীর সংখ্যাও ১০ হাজার ছাড়িয়েছে।

নতুন এই ব্যবস্থার আওতায় যানবাহন মালিকেরা অনলাইনে নিবন্ধন করে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি নিতে পারবেন। প্রাথমিকভাবে ঢাকার আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশন ও তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে এর কার্যক্রম শুরু হয়েছে।

সচিবালয়ে সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী জানান, অনেক ব্যবহারকারী ইতিমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন। তবে অনেকেই এখনো পুরো প্রক্রিয়াটি বুঝতে পারছেন না।

ওয়েবসাইটে যেভাবে রেজিস্ট্রেশন করবেন

ফুয়েল পাসের ওয়েবসাইটে fuelpass.gov.bd-এ প্রবেশ করে চার ধাপে নিবন্ধন করতে হবে। প্রথমে গাড়ির রেজিস্ট্রেশন-সংক্রান্ত তথ্য দিতে হবে, যা বিআরটিএর ডেটাবেইসের সঙ্গে মিলিয়ে দেখা হবে। এরপর মোবাইলে ওটিপি আসবে। সেই কোড যাচাই করে অ্যাকাউন্টের বাকি তথ্য পূরণ করলেই নিবন্ধন সম্পন্ন হবে।

নিবন্ধনের জন্য প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র, গাড়ির নিবন্ধন বই (ব্লু বুক), ড্রাইভিং লাইসেন্স, একটি সচল মোবাইল নম্বর এবং পাসপোর্ট সাইজের ছবি।

অ্যাপ যেভাবে ব্যবহার করবেন

গুগল প্লে স্টোর থেকে ‘ফুয়েল পাস’ অ্যাপ ডাউনলোড করে একইভাবে নিবন্ধন করা যাবে। অ্যাপ চালু করলে সাধারণ ব্যবহারকারী ও ফিলিং স্টেশন অপারেটর—দুটি অপশন পাওয়া যাবে।

ব্যবহারকারী হিসেবে লগইন করার পর নিজের গাড়ির তথ্য ও জ্বালানির বরাদ্দ দেখা যাবে। দৈনিক, সাপ্তাহিক ও মাসিক কতটুকু তেল নেওয়া যাবে, সেটিও অ্যাপে প্রদর্শিত হবে। অ্যাপের একটি কিউআর কোড স্ক্যান করে ফিলিং স্টেশনে জ্বালানি নেওয়ার তথ্য সংরক্ষণ করা হবে। এ ছাড়া আগের লেনদেনের হিসাবও ‘হিস্ট্রি’ অপশনে দেখা যাবে।

সরকার বলছে, এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি বিতরণে স্বচ্ছতা বাড়বে এবং অপ্রয়োজনীয় ভিড় ও অপচয় কমানো সম্ভব হবে।

বাণিজ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগে নতুন সচিব, ট্যারিফ কমিশনে চেয়ারম্যান

পদ্মা সেতুতে চালু হলো দেশের প্রথম সমন্বিত ক্যাশলেস টোলিং সেবা ‘ডি-টোল’

ট্রাফিক জরিমানার ভুয়া এসএমএস নিয়ে ডিএমপির সতর্কবার্তা

লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

বর্তমান সরকার জনমুখী ও মানবিক শাসনব্যবস্থা প্রবর্তন করেছে: মাহদী আমিন

গুগল ম্যাপে মহাসড়কে যানজটের সংকেত, চন্দ্রা ও গাজীপুর অংশে চাপ সবচেয়ে বেশি

ট্রেনে চালু হলো নারীদের জন্য আলাদা কোচ

কমলাপুরে ঘরমুখী মানুষের ভিড়, বিলম্বে ছাড়ল ৩টি ট্রেন

যমুনা সেতুতে বাড়ছে যানবাহনের চাপ, ২৪ ঘণ্টায় পারাপার ৪০ হাজার যান

চলমান বিচার প্রক্রিয়ায় অ্যামনেস্টির হস্তক্ষেপের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর