হোম > জাতীয়

সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক এমপি আক্তারুজ্জামান তিন দিনের রিমান্ডে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আক্তারুজ্জামানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আক্তারুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। আদালতের তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আরিফ রেজা এসব তথ্য নিশ্চিত করেন।

আক্তারুজ্জামান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। গত বুধবার (৫ আগস্ট) রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরদিন তাঁকে আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলেও আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে রিমান্ড আবেদনের শুনানির জন্য সোমবার (আজ) দিন ধার্য করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুন সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল-সংলগ্ন এলাকায় নিবাস মজুমদারসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩৫-৪০ জন নেতা-কর্মী মিছিল বের করেন। মিছিলে তাঁরা সরকারবিরোধী স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ রাষ্ট্রবিরোধী নানান কর্মকাণ্ড চালান। এ ঘটনায় তেজগাঁও থানা-পুলিশ মামলাটি করে।

রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি এই মামলার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন মর্মে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এই মামলার ঘটনার সঙ্গে জড়িত সহযোগী অন্য পলাতক আসামিদের নাম-ঠিকানা সংগ্রহপূর্বক গ্রেপ্তার এবং তাঁদের রাষ্ট্রবিরোধী অবৈধ পরিকল্পনার তথ্য সংগ্রহ, হেফাজতে থাকা অবৈধ ককটেল বোমার উৎসসহ মামলার ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উদ্‌ঘাটনের জন্য নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদে সাত দিনের পুলিশি রিমান্ড প্রয়োজন।

সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

৭১ ও ২৪-এর শহীদদের স্বপ্নপূরণে সবাইকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ভিসার শ্রেণি বাড়িয়ে নতুন নীতিমালা করল সরকার

স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

ব্যবসা-বিনিয়োগের পরিবেশ সহজ করতে জাতীয় টাস্কফোর্স

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্সের মেয়াদ দ্বিগুণ করল সরকার

প্রবাসীদের টাকা ও জীবনের সুরক্ষার জন্যই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: নুরুল হক

এস এম সুলতান পৃথিবীতে একজন অনন্য চিত্রশিল্পী: সংস্কৃতিমন্ত্রী

তথ্যমন্ত্রীর গ্ৰামের বাড়িতে ভাজা ইলিশ–রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশ-ভারত সম্পর্কে ‘ফ্রেশ স্টার্ট’ চান স্বরাষ্ট্রমন্ত্রী