হোম > জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ছিলেন কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, ড. মুহাম্মদ ওসমান ফারুক, মুহাম্মদ নওশাদ জমির, মো. মুজিবুর রহমান, মো. রফিকুল ইসলাম খান এবং জি. এম. নজরুল ইসলাম।

বৈঠকে কমিটির সদস্যরা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল, ২০২৬ এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন), বিল ২০২৬-এর ওপর বিস্তারিত আলোচনা করেন। বিলগুলো প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট আকারে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদের অধিবেশনে উত্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে কমিটি।

এ ছাড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামী নিজেদের ‘স্বাধীনতা বিরোধী’ হিসেবে মেনে নিয়েছে: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত যাঁরা

রাষ্ট্রপতির চেয়ারকে ধন্যবাদ দিচ্ছি, কিন্তু ব্যক্তি সাহাবুদ্দিনকে পারলাম না: সরকারদলীয় হুইপ

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট বৃহস্পতিবার

শ্রম আইন বাস্তবায়নের ওপর নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য: মার্কিন রাষ্ট্রদূত

রীতি মেনে পেছনের আসনে বসলেন প্রধানমন্ত্রী

পর্যটন উন্নয়নে গবেষণাভিত্তিক নীতিনির্ধারণে কাজ করবে ‘ইউটিএসএসওবি’

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের তিন মাস সহায়তা দেওয়া হবে: প্রধানমন্ত্রী

অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী